1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাজধানীতে গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ - আজকের কাগজ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

রাজধানীতে গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১০ মার্চ, ২০২৫ ৬:৪৬ এএম
শেয়ার করুন

রাজধানীতে গাড়িচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত ও আরেকজন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ওই এলাকার সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা । এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

আজ সোমবার ভোর ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তবে কোন গাড়ি কীভাবে তাদের চাপা দিয়েছে তা এখনো জানা যায়নি।

নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার। আহতের নাম সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, পোশাক শ্রমিকরা বনানী চেয়ারম্যানবাড়ি সড়কের উভয়পাশ অবরোধ করে রেখেছেন। এমনকি তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ রেখেছেন। এতে অফিসগামী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওঅ্যান্ডএম কোম্পানির ট্রাফিক সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হাসিব হাসান খান বলেন, বনানী চেয়ারম্যানবাড়ির কাছে গার্মেন্টস শ্রমিকরা এক্সপ্রেসওয়ে অবরোধ করে অপারেশন বন্ধ করে রেখেছেন।

গুলশান ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়, বনানীতে সোমবার সকাল আনুমানিক ৬টার দিকে চেয়ারম্যানবাড়ি ইউটার্ন ইনকামিংয়ে এক নারী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তবে কোন পরিবহন দুর্ঘটনাটি ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং যান চলাচল স্বাভাবিক করতে তৎপর রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, সকাল থেকে গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। এতে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। এ ছাড়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের আরো খবর