1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাজধানীতে প্রতিপক্ষের গুলিতে ভাই-বোন আহত - আজকের কাগজ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সচিব পর্যায়ে বড় রদবদল পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানায় আটক আরও ২ শারদীয়া দূর্গোৎসবে মহাদেবপুরে এমপি’র শাড়ি ও লুঙ্গি বিতরণ সরকার বিরোধী দলের সহযোগিত নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির মালিকসহ চার জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এক সচিবালয় যাচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠে, মন্ত্রিসভায় অনুমোদন কুড়িগ্রামে মাছ কিনতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত পাশাপাশি তিন কবরে স্ত্রী-সন্তান, শোকে পাথর প্রভাষক!

রাজধানীতে প্রতিপক্ষের গুলিতে ভাই-বোন আহত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫ ৫:৪৬ এএম
শেয়ার করুন

রাজধানী মিরপুরের পল্লবীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে মো. জসীম উদ্দিন (৪৪) ও শাহিনুর বেগম (৩০) নামে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত দুজন সম্পর্কে ভাই-বোন। পল্লবীর ১১ নম্বর সেকশনের মৃত হানিফ মিয়ার সন্তান তারা।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদের আজ শনিবার ভোর সোয়া ৬টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

তাদের হাসপাতালে নিয়ে আসা ভগ্নিপতি আমির হোসেন জানান, তাঁর শ্যালক জসিম টিভি শো রুমের ব্যবসায়ী। গতকাল রাত সারে ৩টার দিকে শবে বরাতের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় বাসার সামনে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার শরিফ, তুহিন, শহিদুল, সুজন, রিয়াজের সঙ্গে কথা-কাটাকাটি হয় জসিমের। একপর্যায়ে শহিদুল জসীমউদ্দীনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জসিম উদ্দিনের ডান এবং বাম পায়ের হাটুর ওপরে দুটি গুলি লাগে।

এ সময় তার বোন শাহিনুর বেগম ভাইকে বাঁচাতে এগিয়ে এলে শাহিনুর বেগমের ডান পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আজ ভোরের দিকে নারীসহ গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তারা চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

অন্যদিকে পল্লবী এলাকায় তথ্য নিয়ে জানা যায় গুলিবিদ্ধ দুজনই মাদক ব্যবসার সাথে জড়িত , পল্লবী থানা ও গাজীপুরে তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে, তাদের মা, তিন বোন ও ভাই  মিলে মাদক কারবার পরিচালনা করে , কালশি কবরস্থানের পিছনে তাদের একটি বিশাল মাদক স্পট রয়েছে।

এই বিভাগের আরো খবর