1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ, আটক ১০ - আজকের কাগজ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার গোপালগঞ্জে নারী আইনজীবীকে ঢিল ছুড়ে আঘাত করা সেই বিচারক প্রত্যাহার ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প মিরপুর বিআরটিএতে অভিযান, আটক ৮ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় হামলা-ভাঙচুর, আহত কয়েকজন কালিয়াকৈরে বন্যপ্রাণী অপরাধ দমনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাল্যবিয়ে রোধে ৭৩ যুব সংগঠনের নজির কুড়িগ্রামে টেকনাফে র‌্যাবের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত

রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ, আটক ১০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ মে, ২০২৪ ১:১১ পিএম
শেয়ার করুন

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধকারীদের লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় অন্তত ১০ জন অবরোধকারীকে আটক করা হয়।

শনিবার (১১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশি বাধা অতিক্রম করে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। পরে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনরতদের সরিয়ে দেয়। এসময় পুলিশ ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

পুলিশ শাহবাগ মোড় থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিলে তারা ফের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে অবস্থান নেন। পরে পুলিশ সেখান থেকে রিমা আক্তার, আজম মোহাম্মদ, মানিক দাস, হুমায়ুন কবির, শারমিন আক্তার, রাসেল আহমেদসহ কমপক্ষে ১০-১২ জনকে আটক করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না ঘোষণা দেন আন্দোলনরতরা।

রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলাম বলেন, ‘চাকরিপ্রত্যাশীরা বিচ্ছিন্নভাবে শাহবাগ অবরোধ করেন এবং কেরোসিন ঢেলে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। আমরা তাদের রাস্তা থেকে সরিয়ে দিই। আমাদের অপারেশন এখন পর্যন্ত শেষ হয়নি। এরই মধ্যে আমরা কয়েকজনকে আটক করেছি।’

এদিন, দুপুর ১টার দিকে চাকরির বয়স ৩৫ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সমাবেশ করেন চাকরিপ্রত্যাশী। সমাবেশে তারা চাকরির বয়স ৩৫ করার বিভিন্ন যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন। এরপর গণভবন অভিমুখে একটি পদযাত্রা নিয়ে শাহবাগের দিকে গেলে পুলিশ তাদের বাধা দেয়।

এই বিভাগের আরো খবর