1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাড্ডায় হামলা-লুটপাটে ১৬ জন গ্রেফতার, দুই ট্রাক মালামাল উদ্ধার, ওসি প্রত্যাহারের পর এমপির পদত্যাগ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রামপাল সৌরবিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন নাগরিকদের গোপন তথ্য কেনাবেচার অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নওগাঁয় বয়লার বিস্ফোরণ এক শ্রমিক নিহত,আহত-৪ ‘ফাইনালে অস্বাভাবিক ঘটনা…’, বিদায়বেলায় ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুললেন মেসি অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা কিশোরী পুলিশ টেনে-হিঁচড়ে সরানোর পর আবারও ধর্মঘটে রাহুল-প্রিয়াঙ্কা চট্টগ্রাম বন্দরের ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা, প্রত্যাহারের দাবি সিইউজে’র পরকীয়া অভিযোগে ৫০ হাজার টাকায় করা হয়েছিল খুনের চুক্তি : পিবিআই

রাড্ডায় হামলা-লুটপাটে ১৬ জন গ্রেফতার, দুই ট্রাক মালামাল উদ্ধার, ওসি প্রত্যাহারের পর এমপির পদত্যাগ

এস এম রাসেল
  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৬:৪৭ পিএম
শেয়ার করুন

রাজধানী মিরপুরে স্বল্পমূল্যে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দেয়া রাড্ডা ক্লিনিকে মধ্য রাতে ভাঙচুর, লুটপাটের ঘটনায় ৭ দিন অতিবাহিত হলেও পরিকল্পনাকারী ইন্ধনদাতা, অর্থ যোগানদাতা ও সহযোগী কেউই গ্রেপ্তার হয়নি বরং আড়ালে থাকা পৃষ্ঠপোষকরা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে! রাড্ডায় হামলা, ভাঙচুর লুটপাটের পর থেকেই বহু গণমাধ্যমে বিভিন্ন হামলাকারীদের ছবিসহ প্রকাশ হলেও এদের কেউ এখনো গ্রেফতার হয়নি এতে হতাশা প্রকাশ করেছে স্থানীয়রা। তারা বলছে, মামলার এজাহার নামিও আসামিকেও অদৃশ্য শক্তির কারনে গ্রেফতার করতে পারেনি পুলিশ ! স্থানীয় থানা পুলিশের এহেন কর্মকাণ্ড ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যায় আদও কি তারা নিরপেক্ষভাবে তদন্ত করছে! নাকি লোক দেখানো ভারাটে কয়েকজন শ্রমিক ও সমিতির সদস্যকে গ্রেফতার করেই দায় সারা ভাব দেখিয়ে এড়িয়ে যাচ্ছে! নাকি কোন অপশক্তিকে আড়াল করার চেষ্টা করছে স্থানীয় থানা পুলিশ এমনটাই অভিযোগ এলাকাবাসীর।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ১ জনের নাম দিয়ে ২৫০ অজ্ঞাত করে মামলা করেন রাড্ডা কর্তৃপক্ষ যার মামলা নং ১৯, তারিখ – ২৫/ ৯/ ২০২৬। রাজধানীর মিরপুরে এই স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের এ ঘটনায় শাহ্আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে দায়িত্ব অবহেলার কারনে তাকে ইতি মধ্যেই প্রত্যাহার করা হয়। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টারের পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুঠো ফোনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ডিএমপি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার। একই সঙ্গে হামলা ও ভাঙচুরের পর স্বাস্থ্য। কেন্দ্রটি থেকে লুট হওয়া দুই ট্রাকের বেশি মালামালও উদ্ধার করা হয়েছে। এবং সিসি ফোটেজ দেখে বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ।

সমবায় অফিস সূত্রে জানা গেছে, সমমনা দোকানদার সমবায় সমিতি সরকারের রেজিস্টার্ড যার রেজিং নং ৩৫/৯২ সংশোধনী নং ৩৫/০৮। ২০২৪ সালের জুলাইয়ে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি মিজানুর রহমান হাজরা, সহসভাপতি কামাল উদ্দিন আহম্মদ, সম্পাদক মজিবুর রহমান গাজী, কোষাধ্যক্ষ কামাল হোসেন, ব্যবস্থাপনা কমিটির সদস্য মফিজ উদ্দিন আহম্মেদ, মোহাম্মদ ছাকাওয়াত উল্ল্যাহ, আল-আমিন, কবির হোসেন গাজী ও আবু বকর ছিদ্দিক। তবে সমবায় অফিসের কাছে জমা দেওয়া এই ব্যবস্থাপনা কমিটিতে সহসভাপতি পদে ‘কো-অপ্ট’ করা হয় কাজী মকবুল হোসেন এবং সম্পাদক পদে শাহ আলম গাজীকে। এদের মধ্য অনেকেই স্বৈরচার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছে অনেকের পদ-পদবীও।

সমিতির একাধিক সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, সমমনা দোকানদার সমবায় সমিতির বর্তমান সদস্য ৯১ জন রয়েছে। এর মধ্যে প্রভাবশালী সদস্য রয়েছেন সংরক্ষিত নারী আসনের সদ্য সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য হানিফ মিয়া, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব ‎মোস্তফা জগলুল পাশা পাপেল, আব্দুর রহমান হাজরা, মাহবুবুর রহমান শান্ত, মনির হোসেন, আয়ুব খাঁন, মিজান গাজী, সহ আরও অনেকে। স্থানীয়দের অভিযোগ, তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনেই রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, সেবকদলর কিছু সার্থলোভী নেতারা নানা ভূমিকায় ছিলেন। এরি মধ্যেই বিভিন্ন গনমাধ্যমে ছবিসহ জড়িত অনেকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়। ভাঙচুরে অংশ নেওয়া অধিকাংশ মুখোশ পরা ছিল। এ ছাড়া শাহ স্মৃতি মার্কেটের নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ী ভাঙচুরে জড়িত ছিলেন খবর পাওয়া গেছে।

উল্লেখ্য ২৫ সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর থেকেই মিষ্টির বহিস্কার বা পদত্যাগের বিষয়টি সামনে আসে। ওইদিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের পর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সম্পৃক্ততার অভিযোগ পাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পদত্যাগ করেন এই সংসদ সদস্য। যদিও গনমাধ্যম ও সোসাল মিডিয়াতে বরাবরি এ ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা কথা অস্বীকার করে আসছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব ‎মোস্তফা জগলুল পাশা পাপেল।

এ বিষয়ে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার “আজকের কাগজকে” বলেন, এ পর্যন্ত আমরা ১৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকিদেরও সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় একজন আসামিও ছাড় পাওয়ার সুযোগ নেই লাস্ট আসামি পর্যন্ত আমরা গ্রেফতার করব। মামলার তদন্তে কোন প্রভাবিত হচ্ছে কি না? এমন প্রশ্নে তিনি বলেন, প্রভাব বিস্তার করার কোন সুযোগ নেই যে অপরাধী তাকে শাস্তি পেতেই হবে এর থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই।

এই বিভাগের আরো খবর