1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাড্ডা হামলা, ভাঙ্গচুর ও লুটপাটের মামলায় ঢাকা জেলা সাইবার দলের সহ সভাপতি গ্রেপ্তার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রামপাল সৌরবিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন নাগরিকদের গোপন তথ্য কেনাবেচার অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নওগাঁয় বয়লার বিস্ফোরণ এক শ্রমিক নিহত,আহত-৪ ‘ফাইনালে অস্বাভাবিক ঘটনা…’, বিদায়বেলায় ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুললেন মেসি অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা কিশোরী পুলিশ টেনে-হিঁচড়ে সরানোর পর আবারও ধর্মঘটে রাহুল-প্রিয়াঙ্কা চট্টগ্রাম বন্দরের ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা, প্রত্যাহারের দাবি সিইউজে’র পরকীয়া অভিযোগে ৫০ হাজার টাকায় করা হয়েছিল খুনের চুক্তি : পিবিআই

রাড্ডা হামলা, ভাঙ্গচুর ও লুটপাটের মামলায় ঢাকা জেলা সাইবার দলের সহ সভাপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৯:০২ পিএম
শেয়ার করুন

রাজধানীর মিরপুরে রাড্ডা মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সাজ্জাদ হোসেন মিশু (৩৬) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাড়িয়েছে ১৭ জনের।

গ্রেপ্তার মিশু শাহআলী থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা কমিটির সাবেক সদস্য ও বর্তমানে ঢাকা জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রাকিব খান বলেন, গতকাল রাতে আমিনবাজার এলাকা থেকে মিশুকে গ্রেপ্তার করা হয়।

গত ২৫ সেপ্টেম্বর রাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে দুই শতাধিক ব্যক্তি হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে এক্সকাভেটর দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের একাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে শাহ আলী থানার তৎকালীন ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।

এদিকে ঘটনায় রাজনৈতিকভাবে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। যুবদল ও ছাত্রদলের স্থানীয় কমিটিও বিলুপ্ত করা হয় এবং কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিও বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পদত্যাগ করেছেন। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এই বিভাগের আরো খবর