1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাতেরও রাজধানীতে শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন - আজকের কাগজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাতেরও রাজধানীতে শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ ৫:১৯ পিএম
শেয়ার করুন

রাত ১০টা, রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন মোড়ে লাঠি হাতে সড়কে দাঁড়িয়ে কয়েকজন শিক্ষার্থী। হঠাৎ এক যুবক গাড়ি থামিয়ে অন্য সড়কের গাড়ি হাতের ইশারায় ছেড়ে দিলেন। দেখে মনে হলো ট্রাফিক পুলিশের কেউ। গায়ে পুলিশের পোশাক থাকলে হয়তো এর ব্যতিক্রম হতো না। টগবগে এক তরুণ, বয়স আনুমানিক ১৯ বছর।

মঙ্গলবার সারাদিনের মতো রাতেও এমন চিত্র দেখা যায় রাজধানীর সড়কের মোড়ে মোড়ে। তাদের এই উদ্যোগকে অভিবাদন দিচ্ছেন অনেকে।

মূলত কোটা আন্দোলন ঘিরে কয়েক দিনের সহিংসতায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। সোমবার দেশের বিভিন্ন স্থানে পুলিশ ফাঁড়িতে আগুনের ঘটনায় পুলিশের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক বিরাজ করছে। রাজধানীর বেশিভাগ রাস্তায় ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি।

রাতে পুলিশ লাইন্স রাজাবাগ মোড়ে ট্রাফিকের দায়িত্ব থাকা মিরপুর কমার্স কলেজের ইন্টারমিডিয়েট শিক্ষার্থী মো: তাওসিফ  বলেন, ‘এমন পরিস্থিতিতে সারাদিন ট্রাফিক সামলেছে শিক্ষার্থীরা। প্রতি মোড়ের জন্য শিফট করে দেয়া হয়েছে। ২৪ ঘণ্টাই আমাদের শিক্ষার্থীরা এ কাজ করে যাচ্ছেন।’

বিবেকের তাড়নায় স্বেচ্ছায় সড়কে শৃঙ্খলা রক্ষার তারা কাজে নেমেছেন বলেই জানান তিনি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *