1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাবির ভর্তি পরীক্ষার আবেদন ছাড়াল ২ লাখ - আজকের কাগজ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

রাবির ভর্তি পরীক্ষার আবেদন ছাড়াল ২ লাখ

রাবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ৭:৪১ পিএম
শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদনের শুরু হয়েছে গত ২০ নভেম্বর বেলা ১২টা থেকে। এখন পর্যন্ত তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লক্ষ ৩ হাজার ৩৭৮টি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।

তিনি বলেন, গত ২০ নভেম্বর বেলা ১২টা থেকে রাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এখন পর্যন্ত তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লক্ষ ৩ হাজার ৩৭৮টি। ‘এ’ ইউনিটে (মানবিক বিভাগ) আবেদন জমা পড়েছে ৮৫ হাজার ৭০০টি, ‘বি’ ইউনিটে (বাণিজ্য বিভাগ) ২১ হাজার ৭৭৩টি এবং ‘সি’ ইউনিটে (বিজ্ঞান বিভাগ) ৯৫ হাজার ৯৩৫টি।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছরে সিলেকশন থাকবে না। দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে। এছাড়া এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

‘এ’ (মানবিক) ইউনিটের আবেদন ফি ১,৩২০ টাকা, ‘বি’ (বাণিজ্য) ইউনিটের আবেদন ফি ১,১০০ টাকা ও ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের আবেদন ফি ১,৩২০ টাকা। সকল ফি ১০% সার্ভিস চার্জসহ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *