1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রূপনগরে ভূমিদস্যু চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন - আজকের কাগজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁয় শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশন কমিটি ঘোষণা ভাসমান ২ এলএনজি টার্মিনাল চালু, মধ্যরাত থেকে বাড়বে গ্যাস সরবরাহ সবুজবাগে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার, ৫ আসামি রিমান্ডে শ্রীবরদীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ‎ববি ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ থাকলেও পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করলো জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ কুমিল্লা ডিবি’র বিশেষ অভিযানে ৬টি অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ জন গ্রেফতার শিক্ষার্থীর মায়ের চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ, সাপাহারে এক নারীর ইউপি ও থানায় অভিযোগ চাঁদাবাজ-সন্ত্রাসীদের দ্রুত ধরার নির্দেশ, ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

রূপনগরে ভূমিদস্যু চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এস এম রাসেল
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ৬:৩৯ পিএম
শেয়ার করুন

রাজধানী মিরপুরের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) মালিকানাধীন রূপনগর থানাধীন দুয়ারীপাড়ায় সরকারি প্লট ঘিরে চলছে দখল-চাঁদাবাজির মহোৎসব। সরকারীদলের নাম ভাঙিয়ে একটি কুচক্রী মহল রাতে আধাঁরে ইট-বালু ফেলে স্থাপনা নির্মাণ, ইটের দেয়াল দিয়ে বাউন্ডারি তুলে দেওয়া সহ সরকারি জায়গায় সাইনবোর্ড বসিয়ে দখলের চেষ্টা করা। জমি দখলের পাশাপাশি নতুন করে প্লট মালিকদের কাছে স্থাপনা নির্মাণের সময় শুরু হয়েছে চাঁদাবাজি। কেউ এসকল চাঁদাবজদের চাঁদা দিতে না চাইলে দলবল নিয়ে নির্মাণ শ্রমিকদের হুমকি-ধমকি দিয়ে কাজ বন্ধ করে দিচ্ছে চাঁদাবাজের এই সিন্ডিকেট। এমনকি রূপনগর থানা থেকে পুলিশ নিয়ে গিয়েও কাজ বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে। হুমকি-ধমকি ও নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার মতো বেশ কয়েকটি ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে তা প্রচারও হয়েছে গনমাধ্যমে তার পরেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ।

এমনসব ভঙ্কর গুরুতর অভিযোগ এনে মিরপুরে সংবাদ সম্মেলন করেন সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকা প্লট, বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি। শনিবার ২২’শে আগস্ট বেলা ১২’টার দিকে রূপনগর আবাসিক এলাকার দুয়ারীপাড়া ১নং রোডের ২৩/২৫ বাড়িতে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন ক্ষতিগ্রস্ত প্লট, বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সভাপতী বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুজ্জামান সহ ক্ষতিগ্রস্ত অনান্য সদস্যরা।

ভুক্তভুগিদের অভিযোগ মতে, চাঁদাবাজদের হাতে জিম্মি প্লটের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। এর বাইরেও দুয়ারীপাড়া খ-ব্লকের পূর্ব দিকে ৪০ ফুট প্রশস্ত রাস্তাসহ প্রায় ৯০ কাঠা অবরাদ্দকৃত জায়গা দখলে নিয়েছে চাঁদাবাজ সিন্ডিকেট। দখলি জমিতে রিকশা গ্যারেজ, বস্তিসহ বিভিন্ন ধরনের স্থাপনা বানিয়ে ভাড়া দিয়েছে দখলদার চক্রটি। আবার প্লট মালিকদের বুঝিয়ে দেওয়া কিছু প্লট দখলে নিয়েছে চক্রটি। পরিচিত এ দখলদারদের নাম-ঠিকানা উল্লেখ করে জাগৃকের ঢাকা উপবিভাগ-১ থেকে রূপনগর থানায় কয়েক ডজন জিডিও করা হয়েছে তারাও করেছেন জিডি অভিযোগ তার পরেও প্রতিকার পাচ্ছে না ভুক্তভুগিরা। এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনে পুরোনো দখলদাররা এলাকা ছেড়ে গেলেও দখলমুক্ত হয়নি এসব প্লট। নতুন গ্রুপ এখন এসব প্লট দখলে নেতৃত্ব দিচ্ছে। তারা দখলের পাশাপাশি সরকারি প্লট ঘিরে চালাচ্ছে চাঁদাবাজির মহোৎসব। প্লট মালিকদের কেউ নিজের প্লটে ভবন নির্মাণ করতে গেলে একটি গোষ্ঠীকে মোটা অঙ্কের চাঁদা দিতে হয়। চাহিদামাফিক চাঁদা না দিলে দিনে-দুপুরে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে বন্ধ করে দেওয়া হয় নির্মাণকাজ।

জানা গেছে, চিহ্নিত দখলবাজদের মাধ্য, জামাল উদ্দিন, শিপু মোল্লা, আব্দুল হক, আমজাদ হোসেন মোল্লা, জাকির হোসেন শান্ত, মো. সিয়াব উদ্দিন, মো. নজরুল ইসলাম (নজু), আক্তার হোসেন, হুমায়ুন কবির স্বপন, মোহাম্মদ মামুন, জামাল ওরফে লাম্বা জামাল, আইজল, এরশাদ খোকন, নেতা কামাল ওরফে সিএনজি কামাল, আজিজুল হক, দুলাল, মো. স্বপন, মো. সোহেল, সোহেল আনসারী, আবুল কালাম আনসারী (জামাল), মো. বাশার, শফিক গং, জহিরুল ইসলাম গং, সাইফুল ইসলাম গং, জসিম (জামাই জসিম) গং, ইউসুফ, সেলিম গং, জান্নাতুল ফেরদোস সুমি, শারমিন আক্তার, শিল্পী ওরফে খালিদা, মো. দুলার, এরশাদ খোকন গং ও তরিকুল ইসলাম মইন গং। এ চাঁদাবাজির সঙ্গে জড়িতদের প্রায় সবাই স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার পরিচয় দেন। তবে অনেকেই বর্তমান কোন কোমিটিতে নেই এক সময়ে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন দীর্ঘ সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে বিএনপি নেতাদের সঙ্গে চলাফেরা করেন দলের পরিচয়ে নানা অপকর্ম করছেন। দখলদারদের আরেকটি অংশ হচ্ছে তাদের নিয়ন্ত্রণ কৃত স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এর ফলে তাদের এহেন কর্মকান্ডে বিএনপির প্রতি মানুষের আস্থা দিন দিন কমতে শুরু করেছে। বিএনপির নাম ভাঙিয়ে এসব অপকর্মকারীদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নিবে এমনটাই প্রত্যাশা করেন সংবাদ সম্মেলন আয়োজন কারিরা। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদেরকে খুঁজে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই বিভাগের আরো খবর