1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় স্বর্ণের দাম - আজকের কাগজ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি চিকিৎসক নেই, ওষুধ নেই—দুই বছর ধরে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় পুরোনো প্রশ্ন বিতরণ, ফুলবাড়ীতে সচিবসহ ৪ জনকে অব্যাহতি গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন চট্টগ্রামে শিশু বলাৎকারের মামলায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের মোদীর বাসভবনের সামনে থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কা কেউ ভালো না করলে দপ্তর পুনর্বণ্টন করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৪৯ পিএম
শেয়ার করুন

ফের দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৭১৮ টাকা বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালোমানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ ৮১ হাজার ৫৫০ টাকা। আজ (৭ সেপ্টেম্বর) প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায় বেচাকেনা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৭৩ হাজার ৩০৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৮ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ২৩ হাজার ৬৭ টাকা ।

স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর