1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রোববার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় - আজকের কাগজ
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেফতার মুন্সীগঞ্জে প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনালে চ্যাম্পিয়ন মুরমা বয়েজ ক্লাব স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরের ২ কমিটিতে আলোচনায় যারা প্রবাসীদের জন্য আধুনিক আবাসন প্রকল্প, ২ মাসের মধ্যে মিলবে ‘প্রবাসী কার্ড’ ফেসবুকে সমালোচনার পর প্রত্যাহার হচ্ছেন এসপিরা বাসাভাড়ার টাকা শোধে স্ত্রী-মেয়েকেই বাড়িওয়ালার হাতে তুলে দেন স্বামী! রোববার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় পুলিশকে মারধর করে হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৭ রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ডিমএমপিতে বড় রদবদল

রোববার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২৬ ৮:৫০ পিএম
শেয়ার করুন

গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য রাজশাহীর বিভিন্ন এলাকায় রোববার (১৭ মে) সকাল থেকে টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর।

নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর আওতাধীন বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।এসময় কাটাখালী ওভারহেড ফিডারের (কাটাখালি পৌরসভা আইসোলেটর থেকে শেষ পর্যন্ত) আওতাধীন বাংলা ট্রাক, পাহারপুর, কাপাশিয়া, তালুকদার/সরদারপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এই বিভাগের আরো খবর