1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
লং মার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে সবার আগে বিএনপি করত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
জনকল্যাণমুখী কাজে সব সময় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার ৯২২ পদ শূন্য ‘ছাদ থেকে পড়ে’ শারমিন গ্রুপের কর্মকর্তার মৃত্যু, পরিবারের দাবি ‘অপমানের পর হত্যা’ ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, পুলিশ প্রত্যাহার লং মার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে সবার আগে বিএনপি করত ভারত থেকে আসছে ১৮ কোচ, চালু হতে পারে নতুন দুই ট্রেন আয়াসের জামিন শুনানিতে বিচারকের সামনে আইনজীবীদের হাতাহাতি ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী এলিভেটেড এক্সপ্রেসওয়ের উন্নয়নকাজের আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল কটিয়াদীতে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

লং মার্চে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে সবার আগে বিএনপি করত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৮:১৮ পিএম
শেয়ার করুন

লং মার্চ করে যদি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হতো তাহলে সবার আগে বিএনপিই লং মার্চ করত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি। বলেন, দেশের মানুষের সার্বিক কল্যাণ ও ভাগ্যের উন্নয়নে সরকার কাজ করছে।

আজ বুধবার দুপুরে বরগুনার সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আট দিনের সফরে বরগুনায় এসেছেন বরগুনা-২ আসনের এই সংসদ সদস্য।

তারেক রহমানের নেতৃত্ব ও দলের নেতাকর্মীদের প্রতি তার নির্দেশনার প্রসঙ্গ তুলে নুরুল ইসলাম মনি বলেন, জাতীয় সংসদে একটি বিশেষ সভায় তারেক রহমান সংসদ সদস্যদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন। সেখানে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চলা এবং তাদের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেছেন।

দলের মধ্যে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে তারেক রহমানের কঠোর অবস্থানের কথা তুলে ধরে নুরুল ইসলাম মনি বলেন, এসব কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তারেক রহমানের নেতৃত্বকে দেশের জন্য সৌভাগ্য হিসেবে উল্লেখ করে চিফ হুইপ বলেন, ভাগ্য বাংলাদেশের যে তারেক রহমানের মতো একজন মানুষ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তার ভাষ্য, বর্তমান নেতৃত্বের সুযোগ কাজে লাগাতে না পারলে ভবিষ্যতে দেশ আরো ভালোভাবে পরিচালিত হবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।

এই বিভাগের আরো খবর