1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শচীনের যে পাঁচ বড় রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি - আজকের কাগজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালনা হচ্ছে: স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোচিং সেন্টার: ববি হাজ্জাজ ‘মেসি কী করবে, আগে বোঝা যায় না’ ফুটপাতে সন্তান প্রসব মানসিক ভারসাম্যহীন নারীর, দায়িত্ব নিল প্রশাসন হিলিতে ঈদ উপলক্ষে বর্ণাঢ্য লিজেন্ডস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আদ-দ্বীনের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কে দেখতে দর্শনার্থীদের ভিড় নির্বাচনের আগে আর্মেনিয়ার পশ্চিমমুখী অবস্থান ঠেকাতে রাশিয়ার গোপন তৎপরতার অভিযোগ

শচীনের যে পাঁচ বড় রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ৪:৫৯ এএম
শেয়ার করুন

টিম ইন্ডিয়ার টি-২০ বিশ্বকাপ অভিযানের মাঝে শনিবার (৫ নভেম্বর) ৩৪ বছরে পা দিলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তার জন্মদিনে দেখে নেওয়া যাক ইতোমধ্যেই কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কোন পাঁচটি দুর্দান্ত রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট।

১. দেশের বাইরে কোনও একটি দেশে সব থেকে বেশি আন্তর্জাতিক রান করা ভারতীয় ক্রিকেটারদের তালিকায় শচীনকে টপকে এক নম্বরে উঠে আসেন কোহলি। চলতি টি-২০ বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করার পর অস্ট্রেলিয়ায় তিন ফরম্যাট মিলিয়ে বিরাটের কোহলির আন্তর্জাতিক রান সংখ্যা দাঁড়ায় ৩৩৫০। শচীন অস্ট্রেলিয়ায় সব ফরম্যাট মিলিয়ে ৩৩০০ রান সংগ্রহ করেন।

২. একদিনের আন্তর্জাতিক ম্যাচে দেশের বাইরে সব থেকে বেশি রান করা ভারতীয় ক্রিকেটারদের তালিকাতেও টেন্ডুলকারকে টপকে এক নম্বরে উঠে আসেন বিরাট কোহলি। গত দক্ষিণ আফ্রিকা সফরেই শচীনের থেকে এই রেকর্ড ছিনিয়ে নেন বিরাট কোহলি। শচীন দেশের বাইরে ১৪৭টি ওয়ান ডে ম্যাচে ৫০৬৫ রান সংগ্রহ করেন। কোহলি দেশের বাইরে ১১২টি ওয়ান ডে ম্যাচে ৫২০৬ রান সংগ্রহ করেছেন।

৩. চলতি টি-২০ বিশ্বকাপের আসরেই শচীনের থেকে সীমিত ওভারের আইসিসি ইভেন্টে সব থেকে বেশি বার ৫০ রানের গণ্ডি টপকানোর রেকর্ড ছিনিয়ে নেন বিরাট কোহলি। টেন্ডুলকার ওয়ান ডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে মোট ২৩বার ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকান। কোহলি ওয়ান ডে বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে এখন পর্যন্ত মোট ২৬বার ৫০ রানের গণ্ডি টপকেছেন।

৪. ২০২০-২১ মৌসুমের অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলি শচীনকে টপকে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। শচীন ৩০০টি ইনিংসে এমন কৃতিত্ব অর্জন করেছিলেন। কোহলি ১২ হাজার রানে পৌঁছতে খরচ করেন ২৪২টি ইনিংস।

৫. গত এশিয়া কাপের আসরেই শচীন টেন্ডুলকারের কাছ থেকে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২৪ হাজার রান করার রেকর্ড ছিনিয়ে নেন বিরাট কোহলি। তিনি মাইলস্টোনে পৌঁছতে ৫২২টি ইনিংস খরচ করেন। শচীন সব ফরম্যাটে মিলিয়ে ২৪ হাজার আন্তর্জাতিক রান করেছিলেন ৫৪৩টি ইনিংসে।

এই বিভাগের আরো খবর