1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
‘শিগগিরই’ পূর্ণমাত্রায় ভিসা চালু করবে ভারত, স্বাভাবিক হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক - আজকের কাগজ
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন

‘শিগগিরই’ পূর্ণমাত্রায় ভিসা চালু করবে ভারত, স্বাভাবিক হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২৬ ৯:৩২ পিএম
শেয়ার করুন

দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফেরাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বাংলাদেশ ও ভারত ভিসা কার্যক্রম পূর্ণমাত্রায় চালুর পথে এগোচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা সেবা পুনরায় চালু করেছে। একইসঙ্গে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য তাদের ভিসা কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক করার পরিকল্পনা নিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঢাকা-দিল্লি সম্পর্কে যে অস্বস্তি তৈরি হয়েছিল, নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর দুই দেশই তা কাটিয়ে সম্পর্ককে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে কিছু ভিসা কার্যক্রম স্থগিত থাকলেও ফেব্রুয়ারিতে তা পুনর্বহাল করা হয়। গত ২০ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ভারতীয় নাগরিকদের জন্য ব্যবসা, পর্যটন, চিকিৎসা ও পারিবারিকসহ বিভিন্ন ক্যাটাগরিতে ১৩ হাজারের বেশি ভিসা ইস্যু করা হয়েছে।

ভারতীয় সূত্রগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে গত বছর ভিসা সেবায় কিছু বিধিনিষেধ আরোপ করা হলেও তা পুরোপুরি বন্ধ হয়নি। সে সময় জরুরি চিকিৎসা ও পারিবারিক প্রয়োজনে কেস-টু-কেস ভিত্তিতে ভিসা দেওয়া হয়েছে। বর্তমানে সীমিত পরিসরে—প্রায় ১৫ থেকে ২০ শতাংশ সক্ষমতায়—ভিসা কার্যক্রম চলছে। নতুন ভারতীয় হাই কমিশনার দায়িত্ব নেওয়ার পর এ কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরেও ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়টি গুরুত্ব পায়। এর আগে ভারতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফর করে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভিসা প্রক্রিয়া উভয় দেশে পুরোপুরি স্বাভাবিক হলে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য এবং জ্বালানি সংযোগসহ গুরুত্বপূর্ণ খাতে আরও জোর দেওয়া হবে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় ভারত সম্প্রতি বাংলাদেশকে ডিজেল সরবরাহ করে সহায়তা করেছে। এছাড়া, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের রাজনৈতিক বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

ভারতে বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশের অবস্থান উল্লেখযোগ্য। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে প্রায় ২১ লাখ ২০ হাজার এবং ২০২৪ সালে ১৭ লাখ ৫০ হাজার বাংলাদেশি ভারতে ভ্রমণ করেন। তবে রাজনৈতিক অস্থিরতা ও ভিসা সীমাবদ্ধতার কারণে ২০২৫ সালে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়ায় প্রায় ৪ লাখ ৭০ হাজারে।

বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটে ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভের ঘটনার পর ২০২৪ সালের মাঝামাঝি থেকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট সীমিত করা হয়েছিল। বর্তমানে সম্পর্কের নতুন এই ধাপে দুই দেশই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার প্রত্যাশা করছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *