1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে মাটিতে পুঁতে জ্যান্ত কবর দেওয়ার দাবি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে মাটিতে পুঁতে জ্যান্ত কবর দেওয়ার দাবি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৮:৪৭ পিএম
শেয়ার করুন

টাকার লোভ দেখিয়ে ভুট্টাখেতে ডেকে নিয়ে ৬ বছর বছরের এক শিশুকে মুখ ও গলাটিপে ধরে ধর্ষণের চেষ্টা করেন সাত্তার পাটোয়ারী (৫০) নামে এক ব্যক্তি। তাকে মাটিতে পুঁতে জ্যান্ত কবর দেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসী।

সোমবার বিকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব মিয়াজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের অভিযোগ, সুন্দরগঞ্জ উপজেলার বামনডাংগা ইউয়িনের মিয়াজিপাড়া গ্রামে বাড়ির পাশে ৩-৪ জন শিশু একসঙ্গে খেলছিল। এ সময় সাত্তার পাটোয়ারী নামের এক ব্যক্তি ৬ বছরের ওই শিশুকে ৫শ টাকার লোভ দেখিয়ে একটি ভুট্টাখেতে নিয়ে গিয়ে মুখ ও গলাটিপে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে।

ঘটনাটি অন্য শিশুরা দেখে ফেললে তারা দৌড়ে দিয়ে শিশুর স্বজনদের খবর দেয়। পরে স্বজন ও স্থানীয়রা তাকে আটক করার চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে তার ভাইয়ের ঘরের ছাদে লুকিয়ে থাকে। লুকিয়ে থাকার খবর পেয়ে আশপাশের লোকজন ও শিশুর স্বজনরা বাড়িটি ঘিরে রাখেন।

এ সময় বাড়ির আশপাশের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে লোকজন চিৎকার করে অভিযুক্তকে মারপিটের জন্য বাহিরে অপেক্ষা করতে থাকেন। খবর পেয়ে বামনডাঙ্গা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির ছাদে লুকিয়ে থাকা অবস্থায় সাত্তার পাটোয়ারীকে ছাদ থেকে নামিয়ে আনে। এ সময় জনরোষ থেকে বাঁচাতে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিশুর চাচা ও খেলার সাথীরা জানায়, শিশুটির গলাটিপে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার গোঙানির শব্দ শুনে তারা বুঝতে পেরে আশপাশের লোকজন ও স্বজনদের কাছে খবর দিলে সে ধর্ষণ ও মৃত্যুর হাত থেকে রক্ষা পায়।

গ্রামবাসীর অভিযোগ, সাত্তার পাটোয়ারী বিত্তবান মানুষ। তিনি দীর্ঘদিন যাবত গ্রামে এমন ধরনের বেশ কয়েকটি অপকর্ম করে গ্রাম্য সালিশে টাকা দিয়ে রক্ষা পায়। এজন্য সে একের পর এক অপকর্ম করেই চলছিল। গ্রামবাসী তার বিচার চায়। সাত্তার পাটোয়ারীকে মাটিতে পুঁতে জ্যান্ত কবর দেওয়ার দাবি জানান এলাকার লোকজন।

মঙ্গলবার দুপুরে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে ও অভিযুক্ত সাত্তার পাটোয়ারীকে গাইবান্ধায় আদালতে পাঠানো হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ওসি শাহীন মো. আমানুল্লাহ জানান, অভিযুক্ত সাত্তার পাটোয়ারীকে থানায় আনা হয়েছে। শিশুটিকেও থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। এ ঘটনায় শিশুর চাচা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *