1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শুক্রবার মেট্রোরেল চলাচল শুরুর বিষয়ে কর্তৃপক্ষ যা জানাল - আজকের কাগজ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরির আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবি: ১৮ রোহিঙ্গা জীবিত উদ্ধার, চিকিৎসা শেষে থানায় হস্তান্তর ডোবায় ভাসছিল গৃহবধূর লাশ, গলায় ওড়নায় বাঁধা কংক্রিটের ব্লক অ্যাসাইনমেন্টে শিক্ষকের নাম ভুল- ৩০০ বার লিখিয়ে শিক্ষার্থীকে শাস্তি ,সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ৬৮ বছরের বন্দিদশা পেরিয়ে এক যুগের বাংলাদেশ, তবু ইউনিয়নের অপেক্ষায় দাসিয়ারছড়া গণতন্ত্র টিকিয়ে রাখতে গণতান্ত্রিক চর্চার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর পল্লবীতে মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার সাপাহারে যাত্রা শুরু করল প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টার

শুক্রবার মেট্রোরেল চলাচল শুরুর বিষয়ে কর্তৃপক্ষ যা জানাল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৫৬ পিএম
শেয়ার করুন

শুক্রবার মেট্রোরেল চলাচলের উদ্যোগ নিলেও তা আপাতত শুরু হচ্ছে না।আজ বিকেল থেকে মেট্রোরেল চলাচল শুরু হওয়ার কথা ছিল। সপ্তাহের এই দিনটিতে (শুক্রবার) মেট্রোরেল পরিচালনা করতে আরও সময় নিতে চায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। কর্তৃপক্ষ বলছে, আগামী ২০ সেপ্টেম্বরের (শুক্রবার) মধ্যে মেট্রোরেল চালানোর চেষ্টা চলছে।

এ বিষয়ে ডিএমটিসিএলের এমআরটি-৬-এর অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘মেট্রোরেলের স্টেশনগুলোয় সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে আরও কিছুদিন সময় লাগবে। শুক্রবার মেট্রোরেল চলাচলের বিষয়ে যথেষ্ট কনফিউশন আছে। ডিএমটিসিএল কিংবা সরকারের পক্ষ থেকে কখনো বলা হয়নি যে আজ শুক্রবার থেকে মেট্রোরেল চলাচল করবে।’

তিনি বলেন, ‘শুক্রবার মেট্রোরেল চালাতে তাদের কাজ জোরেশোরে চলছে। তিনি আশা করছেন, ২০ সেপ্টেম্বরের (শুক্রবার) মধ্যে সেটা করতে পারবেন। তবে হুট করে চালানো শুরু করে আবার কোনো ইস্যুতে মেট্রোরেল চালানো বন্ধ করে দিলে লাখো যাত্রী বিপাকে পড়বেন। তাই সবদিক গুছিয়ে নিয়েই তারা শুক্রবার মেট্রোরেল পরিচালনা করতে চান। ’

বর্তমানে রাজধানীর উত্তরা-উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। ডিএমটিসিএলের হিসাবে প্রতিদিন ২ লাখ ৭৫ হাজার যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেন।

এই বিভাগের আরো খবর