1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শুক্রবার সকালেও চলবে মেট্রোরেল - আজকের কাগজ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

শুক্রবার সকালেও চলবে মেট্রোরেল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫ ২:২৫ পিএম
শেয়ার করুন

বর্তমানে শুক্রবারে দুপুরের পর থেকে মেট্রোরেল চললেও মে মাস থেকে সকালেও মেট্রোরেল চালানোর পরিকল্পনা করা হয়েছে বলে জানালেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুর রউফ। আজ মঙ্গলবার রাজধানীর উত্তরায় মেট্রোরেলের ডিপোতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সভায় এ কথা জানান তিনি।

ডিএমটিসিএল এমডি বলেন, ‘আমরা চেষ্টা করছি মেট্রোরেলের ফ্রিকোয়েন্সি মে মাসের মধ্যে সহনীয় মাত্রায় আনা যায় কি না। এ জন্য আমরা কাজ করছি। উপদেষ্টার নির্দেশনা রয়েছে। মে মাসকে আমরা টার্গেট করেছি। আশা করছি মে মাসের মধ্যে গুছিয়ে ফেলতে পারব।’

মেট্রোরেলের পিলারে পোস্টার সাঁটানোদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘মেট্রোরেলের পিলারে গ্রাফিতি গ্রহণযোগ্য। গ্রাফিতি আমাদের উদ্বুদ্ধ করছে, কিন্তু এখন অনেকে পোস্টার লাগাচ্ছে। ঢাকা শহরের দৃষ্টিনন্দন পরিবেশ বজায় রাখার জন্য সিটি করপোরেশন ও পুলিশকে চিঠি দিয়েছি। আমাদের যে অ্যাকশন, সেটা আমরা নেব।

এই বিভাগের আরো খবর