1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছে তদন্ত সংস্থা - আজকের কাগজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছে তদন্ত সংস্থা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২ এপ্রিল, ২০২৫ ৪:৪৭ পিএম
শেয়ার করুন

জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চালানো গণহত্যার মামলায় ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার বিরুদ্ধে খসড়া তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা।
আজ বুধবার বেসরকারি এক টেলিভশনকে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে বহু প্রমাণ-উপাত্ত উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। কখনও সরাসরি, কখনও টেলিফোনেসহ নানা মাধ্যমে গুলির নির্দেশ দিয়ে তা আবার নিশ্চিতও করেন তিনি। হেলিকপ্টার থেকে গুলি করার স্পষ্ট নির্দেশও দিয়েছিলেন। আইনের ভাষায় এ গণহত্যার সুপেরিয়র কমান্ড রেসপনসিবিলিটি শেখ হাসিনার।

তাজুল ইসলাম বলেন, খসড়া প্রতিবেদনটি এখন প্রসিকিউশনের হাতে রয়েছে। প্রতিবেদনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণহত্যার চালানোর অজস্র প্রমাণ উঠে এসেছে। শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।

এই বিভাগের আরো খবর