1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শেরপুরে ১৩০১ বোতল বিদেশি মদসহ আটক ৩ - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

শেরপুরে ১৩০১ বোতল বিদেশি মদসহ আটক ৩

শেরপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬ ৭:৫৩ পিএম
শেয়ার করুন

শেরপুরের সদর উপজেলার নন্দীর বাজার এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৩০১ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪
২৩ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ১। মো. মিনাল মিয়া (৩২) ২। মো. রিয়াদ হোসেন (২৮) ৩। মো. নুরুল আমিন (৩৪) আটককৃত সবার বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী থানায়।
সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর-বকশীগঞ্জ সড়কের মোকছেদপুর নয়াপাড়া সংলগ্ন নন্দীর বাজারে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এসময় একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দিলে ট্রাকের ভেতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। র‌্যাব সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করেন।

আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লক্ষ টাকা। এছাড়া মাদক বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করার পাশাপাশি তাদের কাছ থেকে নগদ ৯৬,৮০৫ টাকা এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে শেরপুর সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *