1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ - আজকের কাগজ
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২৬ ১০:৪৮ পিএম
শেয়ার করুন

‎কুষ্টিয়া থেকে জীবননগরে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা। এ সময় তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ সোমবার আসরের নামাজের পর জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আমির হামজার শ্যালক ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর এবং আমির হামজার গাড়িচালক সাদ্দাম হোসেন।

‎অভিযোগে বলা হয়েছে, হামলায় জড়িত ব্যক্তিরা হলেন হাসাদাহ বাজার এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক, তাঁর ছেলে শাহরিয়ার ও রিমন।

‎আহত আবু বক্কর জানান, কুষ্টিয়া থেকে সংসদ সদস্য আমির হামজা একটি গাড়িতে এবং তিনি ও তাঁর বোনসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে আরেকটি গাড়িতে জীবননগরের উদ্দেশে রওনা হন। পথে হাসাদাহ বাজারে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাঁদের গাড়ির সামনে এসে গতি রোধ করে। বারবার হর্ন দেওয়ার পরও ইজিবাইকটি সরানো না হলে গাড়িচালক নিচে নেমে কথা বলেন। পরে ইজিবাইকচালক বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন।

আবু বক্কর আরও জানান, এ সময় হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন এসে তাঁর ওপর হামলা চালান। তিনি নিজেকে এমপি আমির হামজার শ্যালক পরিচয় দিলে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাঁর মুখে আঘাত করে। একপর্যায়ে তাঁর বোন গাড়ি থেকে নেমে এলে তাঁকে ও এমপি আমির হামজার উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়।

‎খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখসহ থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে এমপি আমির হামজা ও তাঁর পরিবারের সদস্যরা জীবননগর থানায় অবস্থান করছেন।

‎এ বিষয়ে সোলায়মান সেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে এমপি আমির হামজা ও তাঁর পরিবারের সদস্যরা থানায় রয়েছেন।

এই বিভাগের আরো খবর