
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের তৈলাধারা এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত জায়গায় থেকে নবজাতক কন্যা শিশু জীবিত অবস্থায় পাওয়া গেছে।
শনিবার( ১১এপ্রিল) উপজেলার তৈলাধারা বাজারের উত্তর দিকে বারোমন্ডলের চালা এলাকায় শিশুটি রাস্তার পাশে পরিত্যক্ত জায়গায় পড়ে দেখে এক মুসল্লী।এলাকার বাসিন্দা ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুর ছালাম (৬৫) জানায়,ভোরে মসজিদে নামাজ শেষে ফেরার পথে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই।রাস্তার পাশেই ঝোপঝাড়ের ভিতরে নবজাতককে দেখি।পরে সকলের সহযোগিতায় তাঁকে তুলে আনি।ধারণা করা হয়,শিশুটি সারারাত খোলা আকাশের নিচে ছিল।শিশুটির শরীরে কোন কাপড় মোড়ানো ছিল না।একটি পাতলা কাঁথায় শোয়ানো ছিল।শিশুটির অন্য কোন জটিল সমস্যা দেখা যায়নি।রাতে বাইরে থাকার কারণে শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত সমস্যা দেখা গেছে।তাকে দ্রুত সখীপুর মা ও শিশু ক্লিনিকে ভর্তি করি।মা ও শিশু ক্লিনিকে ডাক্তার শামসুল আলমের পরামর্শে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতালে পাঠিয়ে দেই।বর্তমানে শিশুটি সুস্থ আছে।স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,শিশুটি এখন এলাকার বাসিন্দা নিঃসন্তান দম্পতি ইব্রাহিম ও নার্গিসের হেফাজতে আছে।ঐ দম্পতি কন্যা শিশুকে লালন পালন করতে চান।
এবিষয়ে সখীপুর উপজেলার সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, রাস্তার পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধারের খবর পেয়েছি।তিনি আরও জানান,শিশুটি সুস্থ হলে শেষে প্রচলিত আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।পরিত্যক্ত জায়গায় থেকে কন্যা শিশুটি উদ্ধারের খবরে ব্যাপক এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Leave a Reply