1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী: বিআরটিএ চেয়ারম্যান - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সন্ধ্যার মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের আইন মন্ত্রিসভায় অনুমোদন ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুটি জাহাজ সরকার সতর্কতার সঙ্গে ডিজেলের দাম সমন্বয় করেছে: বাণিজ্যমন্ত্রী বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা হত্যা মামলা, দ্রুত নিষ্পত্তির আশ্বাস রাষ্ট্রপক্ষের ‘কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২

সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী: বিআরটিএ চেয়ারম্যান

মাহবুবুর রহমান মিয়াজী,কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ ৬:৩৫ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, সড়ক দুর্ঘটনায় নিহত ৩২ শতাংশ মানুষের বয়স ৫-২৯ বছর। মোটরসাইকেল দুর্ঘটনায় বেশিরভাগ মানুষ নিহত হচ্ছে। আমরা একটি নিয়মের মধ্যে আনার চেষ্টা করছি, নতুন মোটরসাইকেল বিক্রি করলে তার সঙ্গে বিএসটিআই অনুমোদিত দুটি এফ হেলমেট ফ্রি দিতে হবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৮টি পরিবারের মধ্যে বিআরটিএর ট্রাস্টি বোর্ড থেকে পাওয়া চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা ও ফেনী জেলায় সংগঠিত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আটচল্লিশটি পরিবারের মধ্যে দুই কোটি ১৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ শেষে আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, এই অনুদানের চেক বিতরণ কোনো খুশির অনুষ্ঠান নয়। আমরা বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে চেষ্টা করেছি সড়ক দুর্ঘটনায় নিহতদের পাশে দাঁড়াতে। যিনি স্বজন হারিয়েছেন তিনি জানেন আসলে কি হারিয়েছেন।
আমরা সবাই মিলে সচেতন হলে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে পারব।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিআরটিএ পরিচালক মাসুদ আলম, হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি শাহিনুর ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি অধ্যক্ষ কবির আহমেদ, বিআরটিএ কুমিল্লার সহকারী পরিচালক ফারুক আহমেদসহ পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ এবং সড়ক দুর্ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *