1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সড়ক দুর্ঘটনায় রাজধানীতে একজন নিহত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় রাজধানীতে একজন নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ২:৪০ পিএম
শেয়ার করুন

কাঁচপুর ব্রিজের ঢালে বাসের চাকা খুলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কায় একজন নিহত ও চার যাত্রী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৬০ বছর। আহতরা হলেন, হাসানুজ্জামান (৫০), নজরুল ইসলাম (৪৯), অনিল (৫৫) ও হাফেজা বেগম (৬৫)।

পুলিশ জানিয়েছে, আজ বিকেল ৩ টায় হোমনা পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকা দিকে আসার সময় কাঁচপুর ব্রিজের ঢালে আসলে বাসটির চাকা খুলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। এ সময় যাত্রী ও সহকর্মীরা আহতদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। ঢামেকের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সোয়া চারটায় অজ্ঞাত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি  মর্গের রাখা হয়েছে। আহত ৪ জন জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

এই বিভাগের আরো খবর