1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সব মন্ত্রণালয়ের সচিব ও কমিশনের প্রধানদের আজকের মধ্যেই অপসারণের দাবি - আজকের কাগজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

সব মন্ত্রণালয়ের সচিব ও কমিশনের প্রধানদের আজকের মধ্যেই অপসারণের দাবি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ১২:৫৮ পিএম
শেয়ার করুন

দেশের সব মন্ত্রণালয়ের সচিব ও কমিশনের প্রধানদের আওয়ামী লীগ সরকারের ‘দোসর’ উল্লেখ করে তাদের আজকের মধ্যেই অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (১৩ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ দাবি জানান তিনি।

হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘দেশের সব মন্ত্রণালয়ের সচিব এবং সব কমিশনের প্রধানকে আজকের মধ্যে অপসারণ করতে হবে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, আইন কমিশনসহ সব কমিশনে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখনো বসে রয়েছেন। আজকের মধ্যেই সব ফ্যাসিস্ট আমলাদের পদত্যাগ নিশ্চিত করতে হবে।’

সেইসঙ্গে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক আমলাদের নিয়োগ দেওয়ার জোর দাবি জানান হাসনাত আব্দুল্লাহ।

আরেক সমন্বয়ক সাদিক কায়েম বলেছেন, সব সচিব এবং দপ্তর, অধিদপ্তর ও কমিশন প্রধানকে আজকের মধ্যে অপসারণ করতে হবে। না করলে প্রশাসনের ভেতরে আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মা সরাতে সচিবালয় ঘেরাও হবে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের দাবি করেছেন, ‘৭ জানুয়ারি ডামি নির্বাচন করে ১০ শতাংশ ভোটকে ৪০ শতাংশ বানানো আওয়ামী ষড়যন্ত্রের মূলহোতা ছিলেন তখনকার জননিরাপত্তা সচিব মো. জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি স্বরাষ্ট্র সচিব হিসেবে কর্মরত। স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে দিয়ে জাহাঙ্গীর আলম লীগ সন্ত্রাসীদের পুনরায় ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে যাচ্ছেন। তাই তাকে আজকের মধ্যে অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে।’

এই বিভাগের আরো খবর