1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে মিরপুরে বিশাল মিছিল - আজকের কাগজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে মিরপুরে বিশাল মিছিল

এস এম রাসেল
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ৪:৩৪ পিএম
শেয়ার করুন

ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে শেখ হাসিনার পলায়নের পর ১৫ আগষ্টকে ঘিড়ে আবার নতুন করে ষড়যন্ত্র করছে স্বৈরাচার আওয়ামীলীগ। আওয়ামী ষড়যন্ত্রকারীদের রুখে দিতে মিরপুর এলাকায় বিশাল এক মিছিল বের করেছে ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃবৃন্দ। এ সময়ে বিভিন্ন থানা ওয়ার্ডের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শাহ্ আলী থানা এলাকার ঈদগাঁহ মাঠের সামনে জড়ো হতে থাকে। পরে ঈদগাঁহ মাঠের সামনের সড়ক থেকে রেব হয়ে মিরপুর সনি হল হয়ে বিভিন্ন সড়ক ঘুরে ১০ গোল চত্বরের দিকে গিয়ে শেষ হয়। ১৩’ই আগস্ট মঙ্গলবার দুপুর তিনটার দিকে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে এই বিশাল মিছিলটি বের করেন দলিয় নেতা কর্মীরা। এ সময়ে যুবদলের মিছিল থেকে নানা শ্লোগান আসতে শোনা যায় তখন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।

মিছিলে অংশগ্রহন করেন দারুসালাম, শাহ আলী, মিরপুর থানা যুবদলের নেতা কর্মী সহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। যুবদলের বিপুল সংখ্যক নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

এ সময়ে  মিছিলে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরে বক্তারা বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগিদের দেশে এনে বিচারের দাবি জানান যুবদলের নেতা কর্মীরা।

ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকারের প্রেতাত্নারা এখন বিভিন্ন এলাকায় বিভিন্ন পাড়া-মহল্লায় বিরাজমান রয়েছে, তারা যড়যন্ত্র করে যাচ্ছে।তাদের এ যড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সর্তক ও সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, আমরা আজকে যে মিছিল করেছি, তা শান্তিপূর্ণ মিছিল। আমরা শান্তিতে বিশ্বাস করি কোন সহিংসতাকে নয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *