1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাত কলেজের ৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষার সময় পরিবর্তন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা ইরান যুদ্ধে হতাহত মার্কিন সেনার সংখ্যা জানাল পেন্টাগন সাত কলেজের ৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষার সময় পরিবর্তন মালয়েশিয়ায় যৌন ব্যবসা, বাংলাদেশি-থাই দম্পতিসহ আটক ২৬ কোনো ব্যক্তি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে না: দুদক চেয়ারম্যান নওগাঁয় অপহরণের পর মুক্তিপনের ২০ লাখ টাকা দাবী, ভুক্তভোগীর সংবাদ সস্মেলন মোটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, বৃদ্ধের মৃত্যু ভোলাহাটে বাস-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ! ১জন গুরুতর অবস্থায় রাজশাহীতে স্থানান্তর!

সাত কলেজের ৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষার সময় পরিবর্তন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ১০:০০ পিএম
শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের পাঁচ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষা আয়োজনের বিষয়ে কলেজগুলোর অধ্যক্ষদের নতুন নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একই সঙ্গে গত ১৯ আগস্ট ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তিতে পরীক্ষায় অংশগ্রহণের শর্তে সংশোধনী আনা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী ইতোমধ্যে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষায় অংশ নিয়েছেন, তারা প্রথম বর্ষে ‘এফ’ গ্রেড পাওয়া অথবা অনুপস্থিত পত্রগুলোতে বিশেষ পরীক্ষার মাধ্যমে মানোন্নয়নের সুযোগ পাবেন।

এতে আরও বলা হয়েছে, যেসব শিক্ষার্থীর ছয় শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশনের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, অর্থাৎ ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।

তবে রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়া এসব শিক্ষার্থীকে ফরম পূরণের নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। জরিমানা পরিশোধসহ ফরম পূরণের অন্যান্য শর্ত পূরণ করলেই তারা বিশেষ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

এই বিভাগের আরো খবর