1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাদুল্লাপুরে মাদক কারবারী ইউপি সদস্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের জালে আটক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

সাদুল্লাপুরে মাদক কারবারী ইউপি সদস্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের জালে আটক

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৭:৪০ পিএম
শেয়ার করুন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ছাইদার রহমান(৫৭) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার সকালে গোপন সংবাদের ভিক্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।

আটক ছাইদার রহমান ভাতগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং টিয়াগাছা ভবানীপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্র জানায়,ইউপি সদস্য ছাইদার রহমান আইনপ্রয়োগকারী সংস্থার চোখে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবাসহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্যের বেচাকেনা করে আসছিলেন।এমন অভিযোগের ভিক্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার শয়ন ঘর থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তা জব্দ করা হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন, আটক ইউপি সদস্যের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় সাদুল্লাপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।তিনি আরো বলেন, মাদক বিরোধী এ অভিযান চলমান থাকবে।সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)একেএম হাবিবুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন,আটক ইউপি সদস্যকে ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *