1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বারেরমত ফাইনালে বাংলাদেশ - আজকের কাগজ
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বারেরমত ফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২৬ ১০:২০ পিএম
শেয়ার করুন

সাফ নারী চ্যাম্পিয়নশিপে দারুণ এক জয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত।

বুধবার ( ৩ জুন) গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামের অনুষ্ঠিত সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ২৩ মিনিটে নেপালের হয়ে গোল করেন নেপালের গীতা রানা। তবে সেই ধাক্কা সামলে প্রথমার্ধের যোগ করা সময়ে দারুণ এক গোল করে সমতায় ফেরান ঋতুপর্ণা। তিনি কর্নার থেকে সরাসরি বল জালে জড়িয়ে দেন।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। ম্যাচ যখন প্রায় ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের শেষ মুহূর্তে জয়সূচক গোলটি আসে বাংলাদেশের হয়ে। সাগরিকার নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় বাংলাদেশ। এই গোলের অ্যাসিস্ট করেন শাসসুন্নাহার জুনিয়র।

এই জয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের এর ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ। টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সে আবারও শিরোপার স্বপ্ন দেখছে দলটি।

বাংলাদেশের এই সাফল্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। এখন চোখ ফাইনালের দিকে—চূড়ান্ত লড়াইয়ে ইতিহাস গড়তে পারে কিনা, সেটাই দেখার অপেক্ষা। আগামী ৬ই জুন ভারতের গোয়ায় ফাইনাল অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরো খবর