1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাবেক এমপি বদি-মনিরুল পরিবারের ৭ জনের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মামা কারাগারে প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, মোট বহরে যুক্ত হবে ২৫টি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া জ্বালানি তেলের দাম বাড়ানোর আর পরিকল্পনা নেই, সুযোগ এলে কমানো হবে: প্রতিমন্ত্রী অমিত ধর্মপাশায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও রেলি অনুষ্ঠিত পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চৌদ্দগ্রামে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সাবেক এমপি বদি-মনিরুল পরিবারের ৭ জনের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২১ পিএম
শেয়ার করুন

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য পাওয়ায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, তার স্ত্রী, দুই সন্তান ও ভগ্নিপতির বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

একইসঙ্গে যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম ও তার স্ত্রী ফারদীনা রহমানের বিরুদ্ধেও সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদক সচিব সাইদুর রহমান খান এ তথ্য জানান।

দুদক জানায়, আবদুর রহমান বদির বিরুদ্ধে ১০ কোটি ২১ লাখ ৯৯ হাজার ৮৮৮ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। তার স্ত্রী শাহীন আক্তারের বিরুদ্ধে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ৯১১ টাকা, মেয়ে সামিয়া রহমান সানির বিরুদ্ধে ৩ কোটি ৩৪ লাখ ২৯ হাজার ৪১৮ টাকা এবং ছেলে আব্দুল্লাহ আরমান শাওনের বিরুদ্ধে ৫২ লাখ ২৩ হাজার ৯১ টাকার সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া বদির ভগ্নিপতি ওমর ফারুকের বিরুদ্ধে ২৯ লাখ ৩৮ হাজার টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। তাদের সবার বিরুদ্ধেই দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দিয়েছে কমিশন।

অন্যদিকে, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে ১ কোটি ৮২ লাখ ১৫ হাজার ৩৫৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তার স্ত্রী ফারদীনা রহমানের বিরুদ্ধেও ২২ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য পেয়েছে দুদক।

এ কারণে মনিরুল ইসলাম ও ফারদীনা রহমানের বিরুদ্ধেও একই আইনের ২৬(১) ধারায় সম্পদ বিবরণীর নোটিশ জারির অনুমোদন দেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর