1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সামনের বাজেটে সিগারেটের দাম বাড়ছে: এনবিআর চেয়ারম্যান - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

সামনের বাজেটে সিগারেটের দাম বাড়ছে: এনবিআর চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৮:২৯ পিএম
শেয়ার করুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানিয়েছেন, আগামী বাজেটে সিগারেটের দাম বাড়ানো হবে এবং সিগারেটের শুল্ক কর কাঠামো যৌক্তিক করা হবে। মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপলক্ষে প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

চেয়ারম্যান বলেন, আগামী অর্থবছরে ছোট পরিসরে উত্তরাধিকার কর প্রণয়ন করা হবে। এছাড়া ২০২৭-২৮ অর্থবছর থেকে উচ্চবিত্তদের জন্য আয়কর ৩৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে, যা বর্তমানে পাঁচ শতাংশ বৃদ্ধি পাবে।

তিনি আরও জানান, ২০১৪ সালে টিআইএন ছিল প্রায় ১৪ লাখ। বিভিন্ন কাজের জন্য টিআইএন বাধ্যতামূলক করার কারণে গত এক দশকে টিআইএনের সংখ্যা বেড়েছে। চলতি বছরে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ায় এ হার আরও বৃদ্ধি পেয়েছে।

মো. আব্দুর রহমান খান বলেন, প্রথম প্রান্তিকে যারা আয়কর রিটার্ন দাখিল করবেন, তাদের প্রণোদনা দেওয়া হবে। দ্বিতীয় প্রান্তিকে দাখিলকারীদের নিয়মিত করদাতার হিসেবে গণ্য করা হবে, আর তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে দাখিলকারীদের জন্য বাড়তি কর আরোপ করা হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *