1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালত স্থগিত করে বিজ্ঞপ্তি জারি - আজকের কাগজ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে দুই বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট র‍্যাব থেকে এসআরবি বিলুপ্তির নামে অধিকতর জবাবদিহিহীন ব্যাটালিয়নে টিআইবির উদ্বেগ আ. লীগ নেতার গাড়িতে লং মার্চে অংশ নিয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা : অর্থমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ নতুন রোগী অস্ত্র, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রথম পুরস্কার পেয়েছে কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম কুবিতে র‍্যাগিং ইস্যুতে দুই পক্ষের আপস, অভিযোগ প্রত্যাহারের আবেদন বল্লালবাড়িতে ডিবির অভিযান: ১৪০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার ২ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা, ৪২ কেজি গাঁজা ও হুইস্কিসহ ৩৪ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে বিভিন্ন মামলায় ৬ আসামি গ্রেপ্তার

সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালত স্থগিত করে বিজ্ঞপ্তি জারি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২৬ ৯:০৬ পিএম
শেয়ার করুন

সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালত ব্যবস্থা স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন।

রোববার (৩ মে) প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আশিকুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী আপিল বিভাগ এবং চেম্বার কোর্টের প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবারের নির্ধারিত ভার্চুয়াল কার্যক্রম আর থাকছে না। এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনা করে আদালতের কার্যক্রমে কিছুটা পরিবর্তন আনা হয়েছিল। জনস্বার্থ ও ব্যয় সংকোচনের কথা মাথায় রেখে গত ২১ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে বিচার কাজ চলবে। রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত সেই নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন অনুসরণ করার কথা বলা হয়েছিল। একই সাথে বাকি কার্যদিবসগুলোতে সশরীরে উপস্থিতির মাধ্যমে আদালত পরিচালনার নিয়ম জারি করা হয়েছিল । সেই নির্দেশনাটি গত ২২ এপ্রিল থেকে কার্যকর হয়ে আসছিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছিল, ভার্চুয়াল শুনানির জন্য মামলার তালিকা এবং মিটিং আইডি সুপ্রিম কোর্টের নিজস্ব ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করা হবে। আইনজীবীরা সংশ্লিষ্ট বেঞ্চ থেকেও এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারতেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপিল বিভাগের সেই ভার্চুয়াল কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করল প্রশাসন। তবে হাইকোর্ট বিভাগের ভার্চুয়াল কার্যক্রমের বিষয়ে নতুন কোনো পরিবর্তনের কথা এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

এই বিভাগের আরো খবর