1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সেনা কর্মকর্তা তানজিম হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার - আজকের কাগজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
ফেসবুকে প্রেম, ধর্মান্তরিত হয়ে চীনের ওয়্যাং বিয়ে করলেন বাংলাদেশী লিজাকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা জানালেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত চট্টগ্রামে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ৩ অটোরিকশা, নিহত ২ কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ঘিরে কিশোর-কিশোরীদের ফুটবল উৎসব আমিরাতে ভিসা বাতিল নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যনগর সীমান্তে বাঙ্গালভিটায় বিজিবির অভিযানে, ২৮ ভারতীয় গরু ও ১ টি স্টিলবডি নৌকা আটক ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা: বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের পক্ষে আদালতে ছিল না কোন আইনজীবী

সেনা কর্মকর্তা তানজিম হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১:০৯ পিএম
শেয়ার করুন

আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যাকাণ্ডে দায়ের করা মামলার অন্যতম আসামি মো. সাদেককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার চকরিয়া থানা ফাঁসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তার আসামি কক্সবাজারের চকরিয়া থানার ফাঁসিয়াখালী এলাকার মো. খাইরুজ্জামানের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ২৩ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে একদল ডাকাত ডাকাতির জন্য সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য অভিযান টিমের ইনচার্জ লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের নেতৃত্বে আনুমানিক রাত ৩টা ২৫ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হলে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টাকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ডাকাতদের গ্রেপ্তারের লক্ষ্যে পিছু ধাওয়া করে। এ সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার একজন ডাকাতকে আটক করেন।

আটক ডাকাতকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অন্য ডাকাতরা এসে লেফটেন্যান্ট তানজিম সারোয়াকে ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে আটক ডাকাতকে ছিনিয়ে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে সেনা কর্মকর্তা তানজিম মাটিতে লুটিয়ে পড়েন। পরে সেনা ও পুলিশ সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, ঘটনাটি দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

র‌্যাব এ হত্যাকাণ্ডের পরবর্তী ছায়াতদন্তসহ ঘাতকদের গ্রেপ্তারের লক্ষ্যে আভিযানিক কার্যক্রম শুরু করে। উক্ত ঘটনার বিষয়ে সেনাবাহিনী বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজারের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরো খবর