1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সে থাকলে আমি খেলবো না: মিরাজ - আজকের কাগজ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি চিকিৎসক নেই, ওষুধ নেই—দুই বছর ধরে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় পুরোনো প্রশ্ন বিতরণ, ফুলবাড়ীতে সচিবসহ ৪ জনকে অব্যাহতি গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন চট্টগ্রামে শিশু বলাৎকারের মামলায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের মোদীর বাসভবনের সামনে থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কা কেউ ভালো না করলে দপ্তর পুনর্বণ্টন করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

সে থাকলে আমি খেলবো না: মিরাজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২ ৩:৪৫ পিএম
শেয়ার করুন

বিপিএলের চলতি আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দারুণভাবেই নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু সিলেট সানরাইজার্সের বিপক্ষে মাঠে নামার ঠিক আগ মুহূর্তেই রহস্যজনকভাবে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় নাঈমকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হেড কোচ পল নিক্সনও টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে গেছেন। তার অবর্তমানে দায়িত্ব পালন করছেন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়া শন টেইট।

অধিনায়কত্ব হারানোর ক্ষোভে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে চলতি বিপিএলে আর খেলবেন না মেহেদী হাসান মিরাজ। এরই মধ্যে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মিরাজের দাবি, এমন সিদ্ধান্তের পেছনে ছিলেন চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার ইয়াসির আলম! তার প্ররোচনাতেই এই সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রামের টিম ম্যানেজমেন্ট। অবস্থা এমন দাঁড়িয়েছে, মিরাজ ক্ষুব্ধ হয়ে বলেছেন, ‘ইয়াসির থাকলে আমি খেলবো না।’

গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ জানালেন, ‘ও যদি টিমে থাকে আমি খেলবো না। ইয়াসির যদি দলে থাকে আমি খেলবো না। আপনি প্রয়োজনে কোচকে ফোন দেন, কোচের সাথে আমার আজকে ৩০ মিনিট কথা হয়েছে। কোচ আমাকে বলেছে ইয়াসিরের পুরো বিবৃতি মিথ্যা। সবচেয়ে বড় কালপ্রিট তো সে, বড় কালপ্রিট ইয়াসির। মালিকপক্ষকে কেবল ব্যবহার করা হচ্ছে। উনাকে যেভাবে বলা হচ্ছে উনি সেভাবে করছে।’

অধিনায়কত্ব হারানোর ব্যাপারে মিরাজ বলেছেন, ‘আমাকে অধিনায়কত্ব থেকে কেন সরানো হলো কিছুই বুঝলাম না। দল আমার অধীনে ফল পেলো। আমি নিজে পারফর্ম করেছি। বাকিরাও স্বাচ্ছন্দ্যে আছে। কোচিং ম্যানেজমেন্ট খুশি। তাহলে কী কারণে কিছু না বলেই এমন সিদ্ধান্ত।’

এর আগে গতকাল ইয়াসির বলেছিলেন, ইংল্যান্ডে ফিরে যাওয়ার আগে কোচ পল নিক্সনই নাকি বলে গেছেন, ‘চাপমুক্ত’ করতে মিরাজকে যেন অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচে সে কারণেই মিরাজের পরিবর্তে নাঈম ইসলামকে অধিনায়ক করা হয়।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চিফ অপারেটিং অফিসার ইয়াসির আলম জানালেন, মিরাজকে নিয়ে তারা নেতিবাচক কথা ছড়াতে চান না। তার ভাষ্য, ‘এটা আমরা এখন না বলি, কারণ এটা কোন সমস্যা না। আমরা আনুষ্ঠানিকভাবে সব জানাব। মিরাজ টপ ক্রিকেটার বাংলাদেশের। আমরা চাইনা তার ব্যাপারে নেগেটিভ কিছু না ছড়াতে। আমি যদি ওটা বলি তাহলে নেগেটিভ হয়ে যাবে।’

তবে মিরাজ গণমাধ্যমে নেগেটিভ কিছু বলে থাকে তাহলে চট্টগ্রাম পুরো বিষয়টি ক্রিকেট বোর্ডকে অবহিত করবে। ইয়াসির আলম বলেছেন, ‘মিরাজের বিবৃতি আমরা দেখতে চাই৷ সে কি বিবৃতি দিচ্ছে মিডিয়াতে আমরা দেখব আগে। আমরা তার ব্যাপারে পজিটিভ। কিন্তু সে নেগেটিভ হলে আমরা বিসিবির সাথে কথা বলব, আমরা দেখব তার ব্যাপারে।’

এই বিভাগের আরো খবর