1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সোশ্যাল মিডিয়ার অপব্যবহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে সুস্থ রাজনৈতিক পরিবেশ: মির্জা ফখরুল - আজকের কাগজ
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

সোশ্যাল মিডিয়ার অপব্যবহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে সুস্থ রাজনৈতিক পরিবেশ: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২৬ ৮:১৪ পিএম
শেয়ার করুন

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার কারণে দেশের রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৫ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবে মাহবুবুল হক ও মাহবুবুল আলম তারা স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, শিক্ষাবিদ প্রফেসর মাহবুব উল্লাহসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, তিনি নিজে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না এবং তার কোনো অ্যাকাউন্টও নেই। তবে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ও পরিকল্পিতভাবে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের কারণে দেশের সুস্থ রাজনৈতিক চর্চা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক সুযোগ-সুবিধাকে নষ্ট করার পাশাপাশি দেশে নৈরাজ্য সৃষ্টি করতে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষার স্বার্থে এবং দেশের এই সংকটময় সময়ে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হবে। বিএনপিকে একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দলটি কোনো বিপ্লবী সংগঠন নয়; বরং জনগণের অধিকার ও কল্যাণে নিবেদিত। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশে এমন একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে যারা গণতন্ত্র ও জনগণের অধিকার বিষয়ে বিশ্বাসী নয়। তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশজুড়ে নানা ধরনের ষড়যন্ত্র ও প্রতিপক্ষের তৎপরতা চলছে। এসব চক্রান্তের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ‘বটবাহিনী’। তবে এসব কর্মকাণ্ডে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, জনগণ সবসময় তারেক রহমানের পাশে রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। একই সঙ্গে দেশবাসীকে গভীর ষড়যন্ত্র সম্পর্কে দ্রুত সচেতন করার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, তা না হলে সামনে বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে।

এই বিভাগের আরো খবর