1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন - আজকের কাগজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামের আনোয়ারায় ছুরিকাঘাতে মা-মেয়ে হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর যৌতুকের টাকা আনতে চাপ, মারধর ও হত্যার হুমকি- ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীর লিখিত অভিযোগ নওগাঁয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হেনেস্তার অভিযোগ প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন বন্ধুত্বের বেশে দাদাগিরি এ দেশের জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই! সিএমপি’র ৫ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে রদবদল

স্থানীয় নির্বাচন কবে ও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬ ৮:৫৩ পিএম
শেয়ার করুন

জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর নির্বাচন ও এই নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে কী-না, সেই প্রশ্ন উঠেছে।

সোমবার স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এ বিষয়টি নিয়ে জানতে চান। একই সঙ্গে তিনি স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তাও জানতে চান।

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘আমরা দেখেছি ইতোমধ্যে প্রতিটি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়েছে। তারা সকলেই দলীয়ভাবে মনোনীত। অথচ এই গণতন্ত্রের জন্য ২০১৪ থেকে আরম্ভ করে, ২০২৪ সাল পর্যন্ত নিরবচ্ছিন্ন বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু বর্তমান সরকার চার মাসের মতো ক্ষমতায় এসেছে এরপরও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কিছু জানতে পারি নাই।’

রুমিন ফারহানা বলেন, ‘সংবিধান অনুযায়ী স্থানীয় পর্যায়ের পুরো শাসনব্যবস্থা স্থানীয় সরকার নির্বাচনের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে হবে। কিন্তু আমরা দেখতে পেলাম এ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ পাওয়া প্রশাসকদের অধীনে জেলাগুলো শাসিত হচ্ছে। এটা সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।’

রুমিন ফারহানা স্থানীয় সরকার মন্ত্রীর প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন কবে হবে? সে নির্বাচনে কখনো আমরা শুনতে পাচ্ছি কেউ বলছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে, কেউ বলছেন পারবেন না, কেউ বলছেন দলীয় প্রতীকে হবে না বলে ক্লিন ইমেজের আছে যারা তারা পারবেন। এ বিষয়গুলো যদি স্থানীয় সরকার মন্ত্রী পরিষ্কার করতেন, তাহলে সকলের বুঝতে সুবিধা হতো। একইভাবে স্থানীয় পর্যায়ে যারা রাজনীতি করেন তাদের জন্য সুবিধা হতো।’

পরে স্থানীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আমি আশ্বস্ত করতে পারি যে, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা যে সিদ্ধান্তে একমত হয়েছি সেই সিদ্ধান্তে আমরা যথাযসময়ে নির্বাচন করতে পারব।’

এই বিভাগের আরো খবর