1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্থায়ী ক্যাম্পাস ও শিক্ষক সংকটে এলাকাবাসীর মানববন্ধন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

স্থায়ী ক্যাম্পাস ও শিক্ষক সংকটে এলাকাবাসীর মানববন্ধন

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৭:৪৯ পিএম
শেয়ার করুন

শিক্ষার ন্যূনতম পরিবেশ নিশ্চিতের দাবিতে নোয়াখালীর হাতিয়ায় আবেগঘন মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।

উপজেলার চর আমানউল্যাহ এলাকার ঐতিহ্যবাহী হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, শিক্ষক সংকট নিরসন এবং শিক্ষার মানোন্নয়নের দাবিতে এ কর্মসূচি পালিত হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বিদ্যালয় মাঠে সাবেক শিক্ষার্থী অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধনটি একপর্যায়ে রূপ নেয় সম্মিলিত প্রতিবাদে, যেখানে উঠে আসে দীর্ঘদিনের বঞ্চনা ও অনিশ্চয়তার কথা।

বক্তারা জানান, নদীভাঙনে এ অঞ্চলের বহু শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়ে গেলেও হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয় এখনও শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে একটি মহল বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, যা স্থানীয় শিক্ষার্থীদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী রকিব, ফিরোজ, শামীম, রাসেল, ইসমাইলসহ প্রাক্তন শিক্ষার্থীরা। তারা বলেন, অবকাঠামোগত সংকট, শ্রেণিকক্ষের অভাব এবং শিক্ষক স্বল্পতার কারণে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একটি স্থায়ী ক্যাম্পাস না থাকায় শিক্ষার্থীরা অনিশ্চয়তার মধ্যে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, যা তাদের মানসিক ও শিক্ষাগত অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।

অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দিন দিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান—অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং একটি নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।

অন্যথায়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এই মানববন্ধন যেন শুধু একটি দাবি নয়, বরং একটি অঞ্চলের শিক্ষাব্যবস্থাকে বাঁচানোর আর্তনাদ—যেখানে ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন জড়িয়ে আছে প্রতিটি কণ্ঠে, প্রতিটি প্ল্যাকার্ডে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *