1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সহযোগী গ্রেপ্তার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম:
নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না : বাণিজ্যমন্ত্রী প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৫ অক্টোবর জমি দখলকে ঘিরে ফিরছে শীর্ষ সন্ত্রাসীদের পুরোনো নেটওয়ার্ক অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর সার সংকটকে ইস্যু বানিয়ে বিএনপিকে হেয় করার চক্রান্ত! ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সহযোগী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২৬ ৭:৫২ পিএম
শেয়ার করুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদোন্নতির নাম করে প্রতারণার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।শুক্রবার (২২ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখা-২ এর ব্যক্তিগত কর্মকর্তা নিলুফা সুলতানা এবং তার সহযোগী আনিসুর রহমান শান্ত।

ডিবি জানায়, তারা দু’জন মিলে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীর বদলি ও পদোন্নতি করিয়ে দেওয়ার নামে আর্থিক লেনদেন করে আসছিলেন।

তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব ফোনের ফরেনসিক বিশ্লেষণের পর এখন পর্যন্ত কতজন তাদের সঙ্গে লেনদেন করেছেন এবং কার কার বদলি বা পদোন্নতিতে প্রভাব পড়েছে, তা জানা যাবে।

এ ঘটনায় মন্ত্রণালয়ের আরও কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ডিবি।

এই বিভাগের আরো খবর