1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্বর্ণের নতুন দাম নির্ধারণ, ভরি কত? - আজকের কাগজ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি চিকিৎসক নেই, ওষুধ নেই—দুই বছর ধরে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় পুরোনো প্রশ্ন বিতরণ, ফুলবাড়ীতে সচিবসহ ৪ জনকে অব্যাহতি গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন চট্টগ্রামে শিশু বলাৎকারের মামলায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের মোদীর বাসভবনের সামনে থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কা কেউ ভালো না করলে দপ্তর পুনর্বণ্টন করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, ভরি কত?

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৪:১৪ পিএম
শেয়ার করুন

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সোমবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে ১ হাজার ৫৭৫ টাকা কমিয়ে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২ জুলাই স্বর্ণের দাম বাড়ানো হয়। তার আগে ২৯ জুন ও ২৫ জুন দুই দফা স্বর্ণের দাম কমানো হয়। এ দাম কমানোর আগে ১৪ জুন ও ৬ জুন এবং ২২ মে ও ১৮ মে দেশের বাজারে চার দফা স্বর্ণের দাম বাড়ানো হয়।

এখন দাম কমানোর কারণ হিসেবে বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৫৭৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে ১ হাজার ৫০৫ টাকা কমিয়ে ১ লাখ ৬২ হাজার ৭৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণে ১ হাজার ২৮৩ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৩৯ হাজার ৫৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৯৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৯২ টাকা।

এই বিভাগের আরো খবর