1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা? - আজকের কাগজ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দলের নেতা ডিবি হেফাজতে ছাত্রলীগকর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা? প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৯:১৭ পিএম
শেয়ার করুন

প্রায় দেড় দশক ধরে জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর প্রধান মুখ ছিলেন টালিউড অভিনেত্রী রচনা ব্যানার্জি। দীর্ঘদিনের এই যাত্রায় অনুষ্ঠানটির সঙ্গে তার নাম এমনভাবে জড়িয়ে যায় যে, অনেক দর্শকের কাছে ‘দিদি’ মানেই ছিলেন রচনা। তবে এবার সেই অধ্যায়ের ইতি টেনে নতুন মৌসুমে সঞ্চালকের দায়িত্ব নিতে যাচ্ছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

সম্প্রতি প্রকাশিত নতুন প্রোমোর মাধ্যমে জি বাংলা আনুষ্ঠানিকভাবে স্বস্তিকা মুখার্জিকে অনুষ্ঠানের নতুন ‘দিদি’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। শুধু সঞ্চালক পরিবর্তনই নয়, নতুন সিজনে আসছে একাধিক নতুনত্বও। এতদিন চারজন প্রতিযোগীকে নিয়ে খেলা পরিচালিত হলেও এবার একসঙ্গে অংশ নেবেন ১০ জন প্রতিযোগী। দর্শকদের জন্য যুক্ত করা হয়েছে নতুন নতুন গেম সেগমেন্ট ও নানা চমক। পাশাপাশি পরিবর্তন আনা হয়েছে সম্প্রচারের সময়েও। আগে বিকেলে প্রচারিত হলেও নতুন মৌসুম থেকে অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে প্রচার হবে। আগামী ২৯ জুন থেকে শুরু হচ্ছে নতুন এই যাত্রা।

অনুষ্ঠান থেকে সরে দাঁড়ানোর কারণ জানাতে গিয়ে রচনা ব্যানার্জি জানান, কাজের চাপের কারণেই তিনি নিয়মিতভাবে সময় দিতে পারছিলেন না। তবে একই সঙ্গে তিনি আরও জানান, অনুষ্ঠানটিকে নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত ছিল চ্যানেল কর্তৃপক্ষের, আর সে বিষয়ে তার কোনো আপত্তি নেই।

তবে নতুন সঞ্চালক ও চ্যানেলের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে বলেও মনে করেন রচনা। তার ভাষায়, ‘ওদের প্রমাণ করে দেখাতে হবে, রচনা ব্যানার্জির বিকল্প কেউ হতে পারে। আমি সেটাই দেখার অপেক্ষায় আছি। এই শো আজ যে জায়গায় পৌঁছেছে, সেখানে আমারও অবদান রয়েছে।’

অন্যদিকে, স্বস্তিকা মুখার্জির আগমনকে ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। দীর্ঘদিনের জনপ্রিয় এই অনুষ্ঠান নতুন সঞ্চালক, নতুন নিয়ম ও নতুন উপস্থাপনায় দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।

এই বিভাগের আরো খবর