1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
পিএসসির সুপারিশের পরও বাদ পড়াদের গেজেটের বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদাবাজি বন্ধ না হলে ভয়ঙ্কর রূপে ‘জুলাই’ ফিরবে: সেলিম উদ্দিন ফেরদৌসির পদত্যাগ, আসন শূন্য ঘোষণা ডেঙ্গুর দাপট অব্যাহত, সেপ্টেম্বরে প্রাণ গেল ১৫২ জনের আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বশক্তি নিয়োগ করবে বিএনপি: তারেক রহমান নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না : বাণিজ্যমন্ত্রী প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৫ অক্টোবর জমি দখলকে ঘিরে ফিরছে শীর্ষ সন্ত্রাসীদের পুরোনো নেটওয়ার্ক

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২৬ ৯:২৯ পিএম
শেয়ার করুন

সবার সঙ্গে আলোচনা করে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।রোববার (১৭ মে) সচিবালয়ে নবগঠিত টেলিভিশন এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে দেশের গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের নিরাপত্তা এবং নীতিগত সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

টেলিভিশন এডিটরস কাউন্সিলের নেতারা বৈঠকে টেলিভিশন খাতে দীর্ঘদিনের অনিয়ম, রাজনৈতিক প্রভাব এবং বিজ্ঞাপন বণ্টনে স্বচ্ছতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি কিছু পক্ষ রাষ্ট্রীয় রাজস্ব ফাঁকি দিতে গণমাধ্যমকে ব্যবহার করছে বলেও অভিযোগ তোলেন তারা।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, অতীতে দেশের টেলিভিশন শিল্প বহু ক্ষেত্রে স্বাধীন ভূমিকা পালনের পরিবর্তে প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হয়েছে। তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে সংগঠনের আহ্বায়ক আব্দুল হাই সিদ্দিক, সদস্য সচিব জোবায়ের বাবুসহ নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। বর্তমানে দেশের ২৪টি টেলিভিশন চ্যানেল এই প্ল্যাটফর্মে যুক্ত রয়েছে এবং পর্যায়ক্রমে আরও যুক্ত হওয়ার কথা রয়েছে।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, কর ফাঁকি বা অবৈধ সুবিধা নেওয়ার উদ্দেশ্যে যারা গণমাধ্যমকে ব্যবহার করছে, তাদের কাছ থেকে ইতিবাচক অবদান প্রত্যাশা করা যায় না।

তিনি আরও জানান, ভবিষ্যতে মনগড়া টিআরপি বা প্রচার সংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপন বণ্টন করা হবে না। বরং স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।

এই বিভাগের আরো খবর