1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্বামী-সন্তান বিদেশে, ফ্ল্যাট থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না : বাণিজ্যমন্ত্রী প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৫ অক্টোবর জমি দখলকে ঘিরে ফিরছে শীর্ষ সন্ত্রাসীদের পুরোনো নেটওয়ার্ক অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর সার সংকটকে ইস্যু বানিয়ে বিএনপিকে হেয় করার চক্রান্ত! ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮শিক্ষার্থীকে ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা

স্বামী-সন্তান বিদেশে, ফ্ল্যাট থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৯:২৭ পিএম
শেয়ার করুন

রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক জানান, পল্লবী থানার সেকশন-৬, ব্লক-সি, রোড নং-১০ এর ১২ নম্বর বাসার তৃতীয় তলার একটি ফ্ল্যাটে একা বসবাস করতেন সেলিনা আফরোজ।

গত ২৬ মে বিকাল ৩টার দিকে তার বোন আয়েশা রহমানের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়। এরপর থেকে তার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরে গত ২ জুন রাত ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ফ্ল্যাটের দুটি দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় থাকায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝেতে পড়ে থাকা দুর্গন্ধযুক্ত অর্ধগলিত লাশ দেখতে পায়।

পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সেলিনা আফরোজের স্বামী, ছেলে ও দুই মেয়ে কানাডায় বসবাস করেন। তিনি প্রায় ৮ থেকে ১০ বছর ধরে স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে ওই ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন। এ ঘটনায় পল্লবী থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রেখেছে।

এই বিভাগের আরো খবর