1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হঠাৎ এ কে আজাদ বঙ্গভবনে - আজকের কাগজ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

হঠাৎ এ কে আজাদ বঙ্গভবনে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ ৪:৩২ পিএম
শেয়ার করুন

দেশের সকল শিল্পকারখানার নিরাপত্তা নিয়ে কথা বলতে বঙ্গভবনে গেছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও সদ্য সাবেক সংসদ সদস্য এ কে আজাদ। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি বঙ্গভবনে প্রবেশ করেন।

এ কে আজাদ সাংবাদিকদের বলেন, ‌‘আগামীকাল সমস্ত কলকারখানা খুলে দেওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা যাতে আমরা পাই সে জন্য রাষ্ট্রপতিকে অবহিত করতে যাচ্ছি। তিনি যেন সমস্ত কারখানার নিরাপত্তার ব্যবস্থা করেন।’

তিনি আরও বলেন, ‘যেহেতু বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে এবং পুলিশ কাজ করতে পারছে না। পুলিশ আমাদের নিরাপত্তা দিতে পারছে না। নিরাপত্তা না দিলে আমরা কারখানা চালাতে পারব না। সেজন্য পুলিশের নিরাপত্তা দরকার, কারখানার নিরাপত্তা দরকার। দেশের অর্থনীতিকে সচল রাখতে হলে ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে হবে।’

এর আগে আজ সন্ধ্যা ৬টার কিছু সময় পরই বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রবেশ করেন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের দল। এরপর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বিশাল এক গাড়ি বহর নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান।

এই বিভাগের আরো খবর