1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হরমুজ প্রণালি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ‘প্ল্যান বি’-র ডাক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ‘প্ল্যান বি’-র ডাক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২৬ ৯:১৭ পিএম
শেয়ার করুন

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার ক্ষেত্রে সম্ভাব্য জটিলতা বা চ্যালেঞ্জ মোকাবিলায় একটি বিকল্প পরিকল্পনা বা ‘প্ল্যান বি’ প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সুইডেনের হেলসিংবার্গে আয়োজিত এক বৈঠকে ন্যাটো মিত্রদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

মার্কিন পররামন্ত্রী জানান, হরমুজ প্রণালিতে যদি কেউ সংঘাত বা গুলিবর্ষণ শুরু করে, তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি সুনির্দিষ্ট বিকল্প পরিকল্পনা থাকা অত্যন্ত জরুরি।

ইরানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আদর্শগতভাবে একটি নির্দিষ্ট সময়ে তাদের এই প্রণালি উন্মুক্ত করে দেওয়া উচিত। তবে ইরান যদি শেষ পর্যন্ত প্রণালীটি খুলে দিতে অস্বীকৃতি জানায়, তখন উদ্ভূত পরিস্থিতিতে কী পদক্ষেপ নেওয়া হবে, সেটিই এখন বড় প্রশ্ন এবং সেই অনুযায়ী ‘প্ল্যান বি’ সাজাতে হবে।

ইরান প্রণালিটি বন্ধ রাখলে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলোকে অবশ্যই এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে উল্লেখ করেন রুবিও। তবে এই প্রক্রিয়ায় সামরিক জোট ন্যাটোর সরাসরি জড়িত হওয়া উচিত কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।

চলমান আলোচনা বা সমঝোতার অগ্রগতি নিয়েও কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে নিজের আগের মন্তব্যের পুনরাবৃত্তি করে তিনি দাবি করেন, মার্কিন মধ্যস্থতাকারীরা অত্যন্ত ‘কঠিন’ কিছু মানুষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি উল্লেখ করে রুবিও আশা প্রকাশ করেন যে পরিস্থিতির পরিবর্তন হতে পারে, তবে তা নাও ঘটার আশঙ্কা রয়েছে।

সূত্র: আল-জাজিরা।

এই বিভাগের আরো খবর