1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৮:৪৫ পিএম
শেয়ার করুন

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় শালীয়ানী গ্রামের চাঁনপর মিয়ার একমাএ ছেলে আরমান (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে গুরমার হাওরের শৌলডুয়ারী বাঁধ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, টানা কয়েক দিনের বৃষ্টিপাতে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে মধ্যনগর উপজেলার বিভিন্ন হাওরের ফসলি জমিতে পানি আটকে পড়ে। জমে থাকা পানি নিষ্কাশনের জন্য গত শুক্রবার রাতে স্থানীয় কৃষকরা গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধ কেটে দেন।

বাঁধ কাটার পর পানি বের হতে শুরু করলে একপর্যায়ে কাটা অংশের পাড় ধসে পড়ে এবং পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। পরে ধসে পড়া অংশের মাটি সরাতে রোববার সকালে শালীয়ানী গ্রামের কয়েকজন কৃষক সেখানে কাজ শুরু করেন।

দুপুরের দিকে কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছালে হঠাৎ আবারও বাঁধের পাড় ধসে পড়ে। এ সময় অন্যরা দ্রুত সরে যেতে সক্ষম হলেও আরমান মিয়া মাটির নিচে চাপা পড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও সঙ্গে থাকা শ্রমিকরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ধর্মপাশা উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ বলেন, বাঁধে মাটিচাপায় এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি, যা অত্যন্ত দুঃখজনক। তবে বাঁধ কাটার বিষয়ে প্রশাসনের কোনো অনুমতি ছিল না।প্রশাসনকে না জানিয়ে স্থানীয় লোকজন বাঁধ কেটে দিয়েছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *