1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাকিমপুরে ইউনিয়ন পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

হাকিমপুরে ইউনিয়ন পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৮:০২ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের মনশাপুর স্কুল মাঠে সরকারি সিদ্ধান্ত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২৬ এর আলিহাট ইউনিয়নের পর্যায়ে বালক ও বালিকাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ১১ এপ্রিল বিকেল তিনটায় উপজেলার মনশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন পযার্য়ে (বালক ও বালিকাদের) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে বালিকাদের ও পরে বালকদের চুড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি ও মেডেল পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন।
আরও উপস্থিত ছিলেন, মনশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক, আব্দুর রাজ্জাক, আবু উবায়দা, জহুরুল হক, মোজমেল হক, ফারুক হোসেন, দ্বায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আরিফ হোসেন, জাহাঙ্গীর আলম সহ অত্র ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ছাত্র/ছাত্রী এবং অভিভাবক গণ উপস্থিতি ছিলেন।

বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীরা (বালক ও বালিকারা) পুরস্কার পেয়ে উল্লাসে মেতে উঠে। পরবর্তীতে বিজয়ীরা উপজেলা পর্যায়ে খেলায় অংশ গ্রহণ করবে।

হাকিমপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন বলেন, শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশের জন্য ফুটবল খেলা অন্যতম। সুন্দর ও সুষ্ঠ পরিবেশে এখানে ফাইনাল খেলা চলছে। বিজয়ীদের জন্য ট্রফি ও মেডেল পুরস্কার ব্যবস্থা করা হয়েছে। উপজেলায় মিটিং এর সিদ্ধান্ত নেওয়া হবে উপজেলা পর্যায়ে খেলা কবে অনুষ্ঠিত হবে।

মনশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন বলেন, আলিহাট ইউনিয়নের দুটি ভেন্যুতে অত্র ইউনিয়নের ১৭ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা এই খেলায় অংশ গ্রহণ করেছে। আজ ইউনিয়ন পর্যায়ে মনশাপুর স্কুল মাঠে চুড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় (বালক) নির্ধারিত সময় শেষে ট্রাইবেকারে ধাওয়ানশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-১ গোলে পরাজিত করে, চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
অন্য দিকে (বালিকা) ইটাই সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-১ গোলে পরাজিত করে, কোকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
সবশেষে পরাজিতদের রানার্স আপ ও বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীদের হাতে চ্যাম্পিয়ন টফি তুলে দেন অতিথি বৃন্দ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *