1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাজী সেলিমের অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরকারি জমি উদ্ধার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

হাজী সেলিমের অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরকারি জমি উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২৬ ৮:০২ পিএম
শেয়ার করুন

ঢাকার লালবাগ এলাকায় সরকারি খাসজমি দখল করে গড়ে তোলা সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা জেলা প্রশাসন। প্রায় দুই দশক ধরে দখলে থাকা ওই জমি বুধবার উদ্ধার করা হয়।

বুধবার (১৩ মে) ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা খানমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

জেলা প্রশাসন সূত্র জানা যায়, লালবাগ মৌজার ১ নম্বর খাস খতিয়ানের সরকারি জমি দীর্ঘদিন ধরে দখল করে সেখানে স্থাপনা নির্মাণ ও ব্যবহার করে আসছিল মদিনা গ্রুপ। এ ঘটনায় উচ্ছেদ মোকদ্দমা নম্বর ৭৭/২০২৫-এর ভিত্তিতে গত ১৩ এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) জমির দখল পুনরুদ্ধারের উদ্যোগ নেন।

পরে দখলদার পক্ষ উচ্চ আদালতে রিট আবেদন করে স্থগিতাদেশ নেয়। তবে সরকারপক্ষ সিভিল বিবিধ মামলা দায়ের করলে গতকাল মঙ্গলবার চেম্বার জজ আদালত আগের স্থগিতাদেশ স্থগিত করেন।

এর পরিপ্রেক্ষিতেই আজ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ স্থাপনাটি ভেঙে ফেলা হয় এবং সরকারি জমির দখল পুনরুদ্ধার করা হয়।
জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, সরকারি জমি দখল করে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আদালতের নির্দেশনা অনুসরণ করে জেলা প্রশাসন সরকারি জমি উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। কোনও ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে এসব জমি দখল করতে না পারে, সে বিষয়ে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

ফরিদা খানম বলেন, এ অভিযান দখলদারদের জন্য একটি স্পষ্ট বার্তা। বছরের পর বছর সরকারি জমি দখল করে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছে, যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সেসব স্থাপনা উচ্ছেদ করা হবে।

স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেছেন। তাঁদের ভাষ্য, দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের দখলে থাকা সরকারি জমি উদ্ধারে কার্যকর পদক্ষেপ খুব কমই দেখা গেছে। এ অভিযানের মাধ্যমে সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থানের প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন তাঁরা।

এই বিভাগের আরো খবর