1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাতিয়ায় স্পিডবোট ডুবি, ২৮ জনকে জীবিত উদ্ধার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ

হাতিয়ায় স্পিডবোট ডুবি, ২৮ জনকে জীবিত উদ্ধার

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া নোয়াখালী
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫ ২:১৩ পিএম
শেয়ার করুন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যাত্রীবাহী একটি স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার হরনী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে আসা বোটটি বৌ বাজার সংলগ্ন মেঘনা নদীতে ডুবে যায়। তবে স্থানীয়দের তৎপরতায় স্পিডবোটে থাকা ২৮ জন যাত্রীকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো চেয়ারম্যান ঘাট থেকে যাত্রীবাহী স্পিডবোটটি নলচিরার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে বৌ বাজারের মেঘনা নদী এলাকায় পৌঁছালে হঠাৎ বোটটির নিচে পানি ঢুকে পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যেতে থাকে। এ সময় যাত্রীরা চিৎকার শুরু করলে আশপাশের জেলে ও স্থানীয়রা তাৎক্ষণিক নদীতে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কার্যক্রম চালায়।

জীবিত উদ্ধার হওয়া যাত্রীদের একজন, পল্লী চিকিৎসক ফয়সাল জানান, “স্পিডবোটটিতে ২৭ জন যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রী বহনের কারণে পানি ঢুকে পড়ে এবং বোটটি ডুবে যেতে শুরু করে।

 চালককে একাধিকবার অতিরিক্ত যাত্রী না তুলতে অনুরোধ করা হলেও তিনি কথা শুনেনি। তিনি আরও বলেন, “ভাগ্যক্রমে সবাই সাঁতরে অথবা স্থানীয়দের সহযোগিতায় তীরে উঠতে সক্ষম হয়েছে। তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

এ বিষয়ে নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, “বোটটি নদীর তীরে এসে দুর্ঘটনার কবলে পড়ে। যাত্রী ও চালকসহ সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

স্থানীয়রা অভিযোগ করেন, স্পিডবোটগুলোতে নিয়মিতভাবে অতিরিক্ত যাত্রী বহন করা হয় এবং নিরাপত্তাবিধি মানা হয় না। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত নজরদারি ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর