1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাসিনার স্বৈরশাসন সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, কূটনীতিকদের ড. ইউনূস - আজকের কাগজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম:
কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান ১৬ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন পিএসসির ৮ ক্যাটাগরির পদে ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইগাতীতে ভাতিজার হাতে চাঁচি খুন মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর বন্ধ করে কর্মস্থল ফাঁকি,৭ জন ডাক্তারকে শোকজ কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

হাসিনার স্বৈরশাসন সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, কূটনীতিকদের ড. ইউনূস

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ১১:৫৩ এএম
শেয়ার করুন

শেখ হাসিনার স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে বিদেশি কূটনীতিকদের জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি দেশ পরিচালনায় বিদেশি কূটনীতিকদের পুরোপুরি সমর্থন চেয়েছেন।

রোববার (১৮ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঢাকায় বিভিন্ন দেশ ও সংস্থার কূটনীতিকদের ব্রিফিং করেন ড. ইউনূস। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বিদেশি কূটনীতিকদের সামনে দেশের বর্তমান পরিস্থিতির নানা বিষয় তুলে ধরেন।

পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ব্রিফিংয়ে বিদেশি কূটনীতিকদের পুরোপুরি সমর্থন চেয়েছেন।

ড. ইউনূস কূটনীতিকদের বলেন, এই সরকারের লক্ষ্য স্বচ্ছ নির্বাচন করা। তবে এর আগে সবক্ষেত্রে সংস্কার করতে চায় সরকার।

প্রধান উপদেষ্টা বলেন, সরকার এখন দ্রুত আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে চায়।

এছাড়া জুলাই-আগস্ট মাসে আন্দোলনে নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘের তদন্তকে স্বাগত জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, তিনি চান এই ঘটনার  নিরপেক্ষ তদন্ত হোক। তদন্তে জাতিসংঘকে বাংলাদেশ সরকার সহায়তা দেবে।

ড. ইউনূস বলেন, বাংলাদেশ যতগুলো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি করেছে, তার সব বাস্তবায়ন করবে সরকার।

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা প্রত্যাবাসনেও তিনি কূটনীতিকদের সহায়তা চান।

এর আগে গত ১২ আগস্ট ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান  উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার পর ড. ইউনূসের এটিই প্রথম কূটনৈতিক ব্রিফিং।

এই বিভাগের আরো খবর