1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ - আজকের কাগজ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম:
নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে অগ্নিসংযোগের অভিযোগ

হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ৬:০৪ পিএম
শেয়ার করুন

২০২৪ সালের ৫ আগস্ট ‘এক দফা’ আন্দোলনের ঘোষণার মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপট কীভাবে তৈরি হয়েছিল—এ বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

বিষয়টি নিয়ে শুক্রবার (৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি লেখেন, জুলাই গণহত্যার তৃতীয় দিন ১৮ জুলাই অসংখ্য মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সন্ধ্যার কাছাকাছি সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আহনাফ সাঈদ খান আমাকে কল করে বলে, ভাই, বিএনপিসহ সব রাজনৈতিক দলকে মাঠে নামতে বলেন। এবার সরকার পতনের আন্দোলনের দিকে যেতে হবে। এত হত্যার পরে আর কোটা সংস্কার আন্দোলন হতে পারে না।

এই নেতা বলেন, তার আগে আন্দোলন চলাকালীন সময় আমি আসিফ মাহমুদকে জানিয়ে রেখেছিলাম, বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর পুরোপুরি সমর্থন ও ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের ইতোমধ্যে আন্দোলনে অংশগ্রহণ আছে। যেকোনো ধরনের রাজনৈতিক সহযোগিতা বা সমর্থন লাগলে সেটা আমি অ্যারেঞ্জ করতে পারব। তখন আসিফ মাহমুদ আমাকে বলে, ভাই- আমি কখন কোথায় থাকি বলা যায় না, আপনার সঙ্গে আহনাফ যোগাযোগ রাখবে। সেই সূত্র ধরেই আহনাফ আমার সঙ্গে যোগাযোগ করে।

রাশেদ আরও বলেন, আমি আহনাফকে তখন জিগ্যেস করি, এটা কি শুধু তোমার না, আসিফদের কথা? আহনাফ তখন আমাকে জানায়, এটা আমাদের কথা, আসিফের কথা। আমি বলি, তাহলে কিন্তু তোমাদের ১ দফার দিকে যেতে হবে। আহনাফ আমাকে জানায়, এই হত্যার একমাত্র প্রতিশোধ শেখ হাসিনার পতন। আপনি আস্থা রাখেন, ১ দফার ঘোষণা আসবেই…. এরপর আমি এ বিষয়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে বলি, ছাত্ররা তো বিএনপিসহ সব দলকে মাঠে নেমে যেতে বলে, তারা ১ দফার ঘোষণা দেবে। তখন জনাব সালাউদ্দিন আহমেদ আমাকে বলে, দেখো এত হত্যার পরে তো কোটা সংস্কার আন্দোলন আর করা যায় না। তারা সত্যিই ১ দফার ঘোষণা দিলে, এবার বিএনপি শেষ লড়াইটা লড়বে।

তিনি বলেন, আমি তাকে বলি, আস্থা রাখেন, ১ দফা আসবেই। তারপর, তিনি বিএনপির সে-সময়কার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলে সরকার পতনের নেপথ্যের সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেন…. হ্যাঁ, এটা জুলাইয়ে ইতিহাস। ছাত্র-জনতার আন্দোলনের রাজনৈতিক সমন্বয় ছাত্র নেতাদের আহ্বানে বিএনপিই করেছে। ইতিহাস স্বীকার করতে কষ্ট হলেও, এটাই জুলাইয়ের নেপথ্যের ইতিহাস।

এই বিভাগের আরো খবর