1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - আজকের কাগজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালনা হচ্ছে: স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোচিং সেন্টার: ববি হাজ্জাজ ‘মেসি কী করবে, আগে বোঝা যায় না’ ফুটপাতে সন্তান প্রসব মানসিক ভারসাম্যহীন নারীর, দায়িত্ব নিল প্রশাসন হিলিতে ঈদ উপলক্ষে বর্ণাঢ্য লিজেন্ডস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আদ-দ্বীনের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কে দেখতে দর্শনার্থীদের ভিড় নির্বাচনের আগে আর্মেনিয়ার পশ্চিমমুখী অবস্থান ঠেকাতে রাশিয়ার গোপন তৎপরতার অভিযোগ

হিলিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হাসান আলী
  • আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫ ৩:৩৮ পিএম
শেয়ার করুন

মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে দূরে রাখতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরের হাকিমপুর হিলিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫ মে) বিকেলে উপজেলার বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে দুপুরের পরে থেকে বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফুটবল প্রেমী বিভিন্ন বয়সের নারী ও পুরুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
উদ্বোধনী খেলায় খেলোয়াড় কল্যাণ সমিতি ভাদুড়িয়া ও আহাদ ফুটবল একাডেমি জয়পুরহাট অংশ গ্রহণ করে। নির্ধারিত সময়ে খেলোয়াড় কল্যাণ সমিতি ভাদুড়িয়া ১-০ গোলে আহাদ ফুটবল একাডেমি জয়পুরহাট কে হারিয়েছে।
এই প্রতিযোগিতায় নবাবগঞ্জ, জয়পুরহাট সহ দিনাজপুরের বিভিন্ন উপজেলার মোট ৮টি দল অংশ নিচ্ছে বলে জানান আয়োজক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মোঃ আকরাম হোসেন মন্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী সরদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও খেলার আয়োজক মোঃ নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান শুভ সহ আরও অনেকে।

এই বিভাগের আরো খবর