1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ৯:৪৭ পিএম
শেয়ার করুন

অপহরণের ১১ দিন পার হলেও দিনাজপুরের হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধার করতে না পারায় ক্ষোভে ফেটে পড়েছেন তার পরিবার ও স্থানীয়রা। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তারা।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুর দেড়টা থেকে হিলি-জয়পুরহাট সড়কের মহিলা কলেজের সামনে মানববন্ধন ও সড়ক অবরোধ শুরু করেন এলাকাবাসী। এতে হিলি -জয়পুরহাট সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে পুলিশের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধকারীরা অভিযোগ করেন, গত ৩১ মার্চ মেহের আলীকে তার সাত বছর আগে বিচ্ছিন্ন হওয়া স্ত্রী ও তার ছেলে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে আক্কেলপুরের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। এ ঘটনায় মেহের আলীর বর্তমান স্ত্রী প্রথমে থানায় সাধারণ ডায়েরি এবং পরবর্তীতে অপহরণের অভিযোগ দায়ের করেন।

তাদের দাবি, দীর্ঘ ১১ দিন পেরিয়ে গেলেও এখনো মেহের আলীকে উদ্ধার কিংবা অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারা আশঙ্কা করছেন, মেহের আলীর সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে।

এলাকাবাসী বলেন, আমরা নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি। মেহের আলীকে দ্রুত উদ্ধার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, মেহের আলীকে তার স্ত্রী একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করার চেষ্টা করছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *